Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • মহালোক জয়

মহালোক জয়

Online Desk মার্চ 19, 2025
EDITORIAL.jpg

বিপ্লব দাশ : বিশ্বের মহাকাশ বিজ্ঞানের মেঘ কাটল। পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। ৮ দিনের জায়গায় ২৮৬ দিন, দীর্ঘ এক অনিশ্চয়তার মধ্যে ছিল সারা বিশ্ব। চোখের সামনে ভাসছিলেন কল্পনা চাওলা, এক মর্মান্তিক অনন্ত সমাধির কাহিনি ! মেঘ সরিয়ে তাই সুনীতাদের মুখের হাসি দেখে আনন্দোশ্রুতে ভেসেছে পৃথিবী।

আনন্দিত আমরাও। কোনো অভিনন্দনই যথেষ্ট নয় এই দুই মহাকাশচারীর জন্য। আজ থেকে যেন পৃথিবীর এক নতুন যুগের সূচনা হল। যতদিন এই মানব জাতি থাকবে ততদিন উজ্জ্বল হয়ে থাকবে এঁদের মহাকাশ জয়ের কথা। কল্পনাও যেন তাঁর অনন্তলোক থেকে নেমে এসে ভাগ করে নিলেন স্বপ্ন পূরণের আনন্দ। সুনীতার এই মহাকাশ জয় ভারতীয়দের কাছেও বিশেষ গর্বের। কারণ, কল্পনা চাওলার মতো তিনিও জন্ম সূত্রে ভারতীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন ‘ওয়েলকাম ব্যাক। গোটা বিশ্ব তোমাদের মিস করছিল…’। যেহেতু জন্মসূত্রে সুনীতা গুজরাটি তাই মোদীর এই আন্তরিকতার আলাদা একটা তাৎপর্য রয়েছে। যাঁদের প্রয়াসে সুনীতারা সুরক্ষিত ভাবে ফিরে এসেছেন তাঁদেরও কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এই মহাকাশ জয়ের পথ ধরে হয়তো ভবিষ্যতে আরও অনেকেই সুনীতাকে অনুসরণ করবে। ভারতেরও মহাকাশ বিজ্ঞানে যে সাফল্য আছে তারও অগ্রগতি হবে। সুনীতার পথ ধরে মহাকাশ গবেষণায় পৃথিবীর এগোবে নক্ষত্রলোকে এমন আকাঙ্ক্ষা এখন আর নিতান্তই কল্পনা নয়। ভারতও যে তার অনুসারী হবে এটা না ভাবার কিছু নেই। চন্দ্রযানই তা জানিয়ে দিয়েছে অনেক আগে। এতো হল ভবিষ্যতের কথা, কিন্তু এতবড় সাফল্যের মধ্যেও কোথায় যেন কল্পনাহত হচ্ছি আমরা। তাই এখন সবকিছু সরিয়ে সুনীতা ও বুচের শারীরিক সুস্থতা কামনা করাটাই প্রয়োজন। কারণ মহাকাশে মাধ্যাকর্ষণের কোনও অস্তিত্ব নেই। যার ফলে এতদিন মাধ্যাকর্ষণহীন অবস্থায় থাকতে হয়েছে এই দুই নভোশ্চরকে। এর একটা বড়সড় প্রভাব পড়েছে তাঁদের শরীরে। মহাকাশে কাটানোর জন্য সুনীতাদের শরীর যে পরিবর্তন এসেছিল, পৃথিবীতে ফেরার পর মাধ্যাকর্ষণের সঙ্গে মানিয়ে নেওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ। এরমধ্যেই দেখা গেছে, আগের তুলনায় সুনীতাদের মাথা ফুলেছে, পা-ও খানিক সরু হয়েছে।

Post Views: 106

Continue Reading

Previous: ২২ বছর পর বেদনা ডুবল আনন্দে, কল্পনার স্বপ্ন নিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা
Next: ইউনুসের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক, কী নিয়ে আলোচনা ?

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.