Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বেআইনি ভাবে বাড়ি ভাঙায় যোগী সরকারকে ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের

বেআইনি ভাবে বাড়ি ভাঙায় যোগী সরকারকে ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের

Online Desk এপ্রিল 1, 2025
20250401_155042.jpg

ওঙ্কার ডেস্ক: বেআইনি ভাবে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা অসাংবিধানিক এবং অমানবিক, এমনটাই পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের। প্রয়াগরাজে বাড়ি ভাঙার মামলায় প্রয়াগরাজ প্রশাসন এবং যোগী আদিত্যনাথ সরকারের সমালোচনা করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে মঙ্গলবার সুপ্রিম কোর্ট যাদের বাড়ি ভাঙা হয়েছে তাদেরকে ক্ষতিপূতণের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার বিচারপতি এএস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চের মন্তব্য, ‘এ ভাবে কারও বাড়ি ভেঙে ফেলা হলে, তা আমাদের বিবেককে নাড়া দেয়। বাসস্থানের অধিকার বিষয়ে আইনের যথাযথ প্রয়োগ করা সম্ভব। এ ক্ষেত্রে সে সব কিছুই মানা হয়নি। যা সংবেদনশীলতার অভাবকেই স্পষ্ট করে।’

উল্লেখ্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজ প্রশাসনের তরফে চার-পাঁচ জনের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল সেই ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন এক আইনজীবী এবং অধ্যাপকও। অভিযোগ, কোনও রকম প্রক্রিয়া না মেনে তাঁদের বাড়ি ভেঙে ফেলা হয়। ক্ষতিগ্রস্তদের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলদের বাড়ি যে জমিতে ছিল, ভুল করে প্রশাসন তা নিহত গ্যাংস্টার আতিক আহমেদের জমি বলে চিহ্নিত করেছিল। এর পরেই সেই বাড়িগুলি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রশাসনের এই পদক্ষেপের বিরোধিতা করে ক্ষতিগ্রস্তরা প্রথমে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে আদালত তাঁদের আর্জি খারিজ করে দেয়। এত পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। বিচারপতি ভুয়ান সরকারের এ ধরনের পদক্ষেপের সমালোচনা করে। বিচারপতি ওকা বলেন, ‘বাড়ি ভাঙার ফলে মামলাকারীরা তাঁদের মাথার উপর ছাদ হারিয়েছেন। তাঁদের যা ক্ষতি হয়েছে, তা পূরণ করতে প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে দিতে হবে। শুধু তা-ই নয়, কর্তৃপক্ষের উচিত সর্বদা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা।’

Post Views: 62

Continue Reading

Previous: হুইপ অমান্য, দলীয় বিধায়কদের প্রতি কড়া পদক্ষেপ তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটির
Next: মহাকাশ থেকে ভারত অসাধারণ! আসতে চান এদেশে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সুনীতা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.