Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হুইপ অমান্য, দলীয় বিধায়কদের প্রতি কড়া পদক্ষেপ তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটির

হুইপ অমান্য, দলীয় বিধায়কদের প্রতি কড়া পদক্ষেপ তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটির

Online Desk এপ্রিল 1, 2025
Manoj-Tiwari.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দলীয় বিধায়কদের কড়া হাতে শাষণ করতে চাইছে তৃণমূল। সম্প্রতি হুইপ অমান্য করে বাজেট অধিবেশনে গরহাজির অভ্যন্তরীণ অভিযোগ উঠেছে মনোজ তিওয়ারি-সহ তিরিশের বেশি বিধায়কের বিরুদ্ধে। তাদের সকলকেই তলবের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। ইদের ব্যস্ততা মিটতেই আবার বিধায়কদের কাছে জবাবদিহি চাইতে উদ্যোগী হয়েছে শৃঙ্খলারক্ষা কমিটি। কমিটিতে রয়েছৈন শোভনদেব চট্টোপাধ্যায় ও নির্মল ঘোষ ছাড়াও, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এবং অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

দলীয় নির্দেশ অমান্য করে বিধানসভার অধিবেশনে অনুপস্থিত থাকা মন্ত্রী মনোজ তিওয়ারি-সহ, সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনের শেষ দু’দিন দলীয় হুইপ অমান্য করে যে সব বিধায়ক অনুপস্থিত ছিলেন, তাঁদের সকলকেই হাজিরা দিয়ে জবাবদিহি করতে হবে বলে জানানো হয়েছে।

গত মাসের ১৯-২০ তারিখে বিধানসভার অধিবেশনে তৃণমূল বিধায়কদের উপস্থিতি ‘বাধ্যতামূলক’ করতে তিন লাইনের লিখিত হুইপ জারি করেছিলেন শাসকদলের মুখ্যসচেতক নির্মল ঘোষ। ১৯ তারিখ তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিবেশনে যোগদানের কারণে বেশির ভাগ বিধায়কই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন। তবে সে দিনও জনা দশেক বিধায়ক গরহাজির ছিলেন বলেই তৃণমূল পরিষদীয় দল সূত্রের খবর। আর অধিবেশনের শেষ দিন সেই অনুপস্থিতির সংখ্যা বেড়ে ৩০-এর উপর গিয়েছিল।

দলীয় হুইপ অমান্য করার বিষয়টি নজরে আসায় বৈঠকে বসেন তৃণমূল পরিষদীয় দলের মুখ্যসচেতক নির্মল এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকে আলোচনাসাপেক্ষে ঠিক হয়, তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি করে তাঁদের কমিটির সামনে সশরীরে হাজিরা দিতে নির্দেশ দেবে। কমিটির সামনে হাজির হয়ে নিজেদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে হবে ওই বিধায়কদের। অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরির পাশাপাশিই স্পিকারের কাছে কারা আগে থেকে ছুটির আবেদন জানিয়েছিলেন, সেই বিষয়টিও জানতে চেয়েছিল পরিষদীয় দল। সেই তালিকা অনুযায়ী এ বার অনুপস্থিত মন্ত্রী-বিধায়কদের ডাকা শুরু করবে শৃঙ্খলারক্ষা কমিটি।

প্রসঙ্গত, ওই ৩০ জনের বেশি তৃণমূল বিধায়কের মধ্যে একমাত্র মন্ত্রী মনোজকে ডেকে পাঠানো হলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকারী শুধুমাত্র মুখ্যমন্ত্রী। কারণ, মনোজ মুখ্যমন্ত্রীর অধীনে ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী।

Post Views: 96

Continue Reading

Previous: যোগীর পথে ধামী, উত্তরাখণ্ডের ১৫ জায়গার নাম বদলের সিদ্ধান্ত
Next: বেআইনি ভাবে বাড়ি ভাঙায় যোগী সরকারকে ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.