Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • যোগীর পথে ধামী, উত্তরাখণ্ডের ১৫ জায়গার নাম বদলের সিদ্ধান্ত

যোগীর পথে ধামী, উত্তরাখণ্ডের ১৫ জায়গার নাম বদলের সিদ্ধান্ত

Online Desk এপ্রিল 1, 2025
20250401_150404.jpg

ওঙ্কার ডেস্ক: বিভিন্ন জায়গার নাম বদল করে একাধিক বার সংবাদ শিরোনামে উঠে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার সেই পথে হেঁটে শিরোনামে উঠে এলেন বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। সে রাজ্যের চার জেলার ১৫টি জায়গার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, মুঘল বাদশা এবং মুসলিম রাজা, জমিদার প্রমুখের নামে পরিচিত এমন ১৫ জায়গার নাম পাল্টে দেওয়া হবে। কিন্তু কেন নাম বদলের সিদ্ধান্ত? মুখ্যমন্ত্রীর দাবি, স্থানীয় মানুষের ভাবাবেগকে সম্মান জানাতে নাম পালটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, এমন ব্যক্তি যারা ভারতের ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করেছেন তাঁদের নামে এলাকাগুলির নতুন নামকরণ করা হবে।

উত্তরাখণ্ডে চার জেলার যে ১৫ এলাকার নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে হরিদ্বার ছাড়াও রয়েছে দেরাদুন, নৈনিতাল ও উধমপুর। হরিদ্বারের গাজিয়ালির নাম বদলে করা হবে আর্যনগর, চাঁদপুরকে বদলে করা হবে জ্যোতিবা ফুলে নগর, মহম্মদপুর জাট হবে মোহনপুর জাট, খানপুল কুর্সলির নাম রাখা হবে আম্বেদকরনগর।
দেরাদুনের যে জায়গাগুলির নাম বদল করা হবে সেগুলি হল মিয়ানওয়ালা, যার নাম বদলে রাখা হবে রামজিওয়ালা, পিরাওয়ালা যার নাম বদলে করা হবে কেশরীনগর, চাঁদপুর খুর্দ যার নাম বদলে রাখা হবে পৃথ্বীরাজনগর এবং আবদুল্লাহনগর যার নাম বদলে করা হবে দাক্সনগর। এছাড়া নৈনিতালের নবাবী রোডের নাম বদলে অটল মার্গ রাখা হবে বলে মুখ্যমন্ত্রী ধামী জানিয়েছেন। নাম বদলের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছে বিজেপি।

উল্লেখ্য, গত সপ্তাহে যোগী রাজ্য উত্তরপ্রদেশের বারাণসীর পুর নিগম শহরের ৫০টির বেশি জায়গার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে প্রস্তাব পাশ করানো হয়েছে। ওই জায়গাগুলির মুসলিম নাম বদলে হিন্দু দেব-দেবী এবং সাধুসন্তের নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Continue Reading

Next: হুইপ অমান্য, দলীয় বিধায়কদের প্রতি কড়া পদক্ষেপ তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটির

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.