Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • “রক্ষাকবচ”- এ না, নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ED, CBI

“রক্ষাকবচ”- এ না, নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ED, CBI

Online Desk জুলাই 10, 2023
Untitled-1-copy.jpg

সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি ও কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে কোনও সময়ে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআই। তবে জরিমানা দিতে হবে না অভিষেককে। প্রয়োজনে কলকাতা হাই কোর্টে নতুন করে আবেদন করতে পারেন ডায়মন্ড হারবারের তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গ্রেফতার করে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে। তাঁর কাছেই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায়। অভিষেকের নাম বলার জন্য কুন্তলকে চাপ দেওয়া হচ্ছে, এই মর্মে তিনি চিঠি দিয়েছিলেন আদালতে। কেন্দ্রীয় তদন্তকারীরা আদালতে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। হাইকোর্ট জিজ্ঞাসাবাদের আনুমতি দেয় সিবিআইকে। পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন তদন্তে সহযোগিতা না করলে অভিষেককে ২৫ লক্ষ টাকার জরিমানা দিতে হবে।

হাই কোর্টের নির্দেশকে চ্যলেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার মামলার শুনানি হয়। দেশের সর্বচ্চ আদালত জানিয়ে দেন, কলকাতা হাই কোর্টের সিঙ্গিল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তাতে কোনও রকম হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। যে কোনও সময়ে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআই। তবে ২৫ লক্ষ টাকা জরিমানার যে নির্দেশ ছিল হাই কোর্টের, তা বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত।

Post Views: 107

Continue Reading

Previous: পঞ্চায়েত ভোটে হিংসা, ফের আদালতের দ্বারস্থ অধীর
Next: আধারঃ ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, তথ্যচুরি এবং নজরদারি

সম্পর্কিত গল্প

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.