Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত

Online Desk জানুয়ারি 16, 2026
mukul.jpg

ওঙ্কার ডেস্কঃ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন শুভ্রাংশু রায়। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে। সঙ্গে এই মামলায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের শুভেন্দু অধিকারী, অম্বিকা রায় এবং মুকুল রায়কে নোটিশ জারি করা হয়েছে। আদালত সূত্রে খবর, চার সপ্তাহের মধ্যে তাঁদের হলফনামা জমা দিতে হবে।
মুকুল রায় দীর্ঘ দিন ধরে অসুস্থ। বাংলার রাজ্য রাজনীতি থেকে বহু দূরে। সব দিক বিবেচনা করেই সুপ্রিম কোর্ট আপাতত হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে বলে জানা গিয়েছে।
এক সময় মুকুল রায়কে বলা হত তৃণমূলের চাণক্য। তিনি তৃণমূলের শুরুর সময় থেকে দলের সঙ্গে ছিলেন। তবে ২০১৭ সালের নভেম্বর মাসে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন মুকুল। জিতে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু পরে আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। দল বদলালেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। বিধানসভার স্পিকারের কাছে বিজেপি এ বিষয়ে অভিযোগ জানালে স্পিকার জানিয়ে দিয়েছিলেন, মুকুল বিজেপিতেই আছেন। তাই তাঁর পদ খারিজ করা যাবে না। এর পরেই মুকুলের বিরুদ্ধে আদালতে দলত্যাগ বিরোধী আইনে মামলা করেন শুভেন্দু অধিকারী। সেই মামলায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন শুভ্রাংশু রায়।

Post Views: 156

Continue Reading

Previous: অবশেষে মাঠে নামছে বাংলাদেশী ক্রিকেটাররা; নাজুমুলের ইস্তফার দাবীতে অনড় জাতীয় দল
Next: ২০ জানুয়ারি নতুন সর্বভারতীয় সভাপতি ঘোষণা বিজেপির, দৌড়ে এগিয়ে নীতিন নবীন

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.