Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফের উত্তপ্ত সামশেরগঞ্জ, সিট গঠন করে মুর্শিদাবাদ পরিস্থিতি তদন্তের আবেদন সুপ্রিম কোর্টে

ফের উত্তপ্ত সামশেরগঞ্জ, সিট গঠন করে মুর্শিদাবাদ পরিস্থিতি তদন্তের আবেদন সুপ্রিম কোর্টে

Online Desk এপ্রিল 14, 2025
ffgr.png

নিজস্ব সংবাদদাতা : সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় কয়েকদিন ধরে অশান্ত মুর্শিদাবাদ। ইতিমধ্যে ২০০-র বেশি জনকে গ্রেফতার করা হয়েছে বলে রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে। চলছে ধরপাকড়।কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে জেলায় শনিবার রাত থেকে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবার উপদ্রুত এলাকায় বিশেষ তদন্তকারী দলের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন শশাঙ্ক শেখর ঝা নামে এক আইনজীবী। তিনি আবেদন করেছেন, সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে শুধু হাইকোর্ট নয়, শীর্ষ আদালতেরও নজর দেওয়া উচিত।
গত শুক্রবার থেকে ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের কিছু এলাকায় দেখা দিয়েছে লাগামছাড়া সংঘর্ষ। আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ। তাদের অনেকেই এখন মালদা, জলপাইগুড়িতে আশ্রয় নিয়েছেন। যদিও সোমবার রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, আগের থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে। পরিস্থিতি স্বাভাবিক করার সম্পূর্ণ চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে ১৯ জন তাদের বাড়িতে ফিরেও গেছেন। বাকি যারা এখনও ঘরছাড়া তাঁদের বাড়ি ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।
সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছিলেন বটে যে, পরিস্থিতি স্বাভাবিক করার সবরকম চেষ্টা চলছে। গত ৩৬ ঘণ্টায় নতুন করে কোথাও কোনও রকম উত্তেজনা ছড়ায়নি। অথচ এর কয়েক ঘণ্টার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে ওঠে সামশেরগঞ্জ। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে আক্রমণাত্বক জনতা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয় যে ছুটে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও সামশেরগঞ্জ থানার পুলিশ।

এরপর বিশাল কেন্দ্রীয় বাহিনী পদস্থ পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় ফের নতুন করে আতঙ্ক ছড়ায় জাফরাবাদ এলাকায়। বর্তমানে এলাকায় টহল দিচ্ছেন তাঁরা।

এদিকে সোমবার মুর্শিদাবাদের কান্দি এলাকায় অশান্তি বাধে। ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবি নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন একাংশ। কান্দি মহকুমার বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকায় পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগেনি কেন্দ্রীয় বাহিনীর। এমন পরিস্থিতিতেই এবার মুর্শিদাবাদের ঘটনায় বিশেষ তদন্তকারী দলের আর্জি জানিয়ে মামলা দায়ের হল শীর্ষ আদালতে।

Post Views: 79

Continue Reading

Previous: ওয়াকফের প্রতিবাদে এবার অশান্তি ভাঙড়ে ! গাড়ি ভাঙচুর, পুড়ে ছাই পুলিশের ৫টি বাইক
Next: নিজের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ মসজিদে, মহিলাকে বেধড়ক মার

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.