Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিজের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ মসজিদে, মহিলাকে বেধড়ক মার

নিজের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ মসজিদে, মহিলাকে বেধড়ক মার

Online Desk এপ্রিল 15, 2025
woman-s.jpg

ওঙ্কার ডেস্ক: আত্মীয়দের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন স্ত্রী। আর সেই ‘অপরাধে’ মসজিদ কমিটির কাছে নালিশ করেছিলেন স্বামী। শুধু তাই নয়, ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মহিলাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি মসজিদের বাইরে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ এপ্রিল শাবিনা বানু নামের ৩৮ বছর বয়সী ওই মহিলার বাড়িতে তাঁর আত্মীয় নাসরিন এবং ফায়াজ যান। এরপর তিন জনে মিলে ঘুরতে বের হন কিছু ক্ষণের জন্য। পরে তাঁরা শাবিনার বাড়িতে ফিরে যান। এদিকে শাবিনার স্বামী জামিল আহমেদ বাড়ি ফিরে এসে আত্মীয়দের দেখে ক্ষুব্ধ হন। তিনি বেঙ্গালুরুতে তাভারেকেরে জামা মসজিদে গিয়ে তাঁর স্ত্রী এবং আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ করেন। সেই অভিযোগের দুই দিন পরে অর্থাৎ ৯ এপ্রিল মসজিদ কমিটির তরফে তিন জনকে ডেকে পাঠানো হয়। অভিযোগ, মসজিদে যাওয়ার পর, ছয়জনের একটি দল লাঠি ও পাইপ নিয়ে শাবিনার উপর হামলা করে। যার ফলে গুরুতর ভাবে জখম হন তিনি।

জানা গিয়েছে, অভিযুক্তদের নাম মোহাম্মদ নিয়াজ (৩২), মোহাম্মদ গাউসপীর (৪৫), চাঁদ বাশা (৩৫), দস্তগীর (২৪), রসুল টি আর (৪২) এবং ইনায়েত উল্লাহ (৫১)। ইতিমধ্যে মহিলাকে মারধরের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তদন্তে নেমে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ষড়যন্ত্র, হামলা এবং হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

Post Views: 108

Continue Reading

Previous: ফের উত্তপ্ত সামশেরগঞ্জ, সিট গঠন করে মুর্শিদাবাদ পরিস্থিতি তদন্তের আবেদন সুপ্রিম কোর্টে
Next: নতুন বছরে বাংলায় শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.