Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নতুন বছরে বাংলায় শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর

নতুন বছরে বাংলায় শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর

Online Desk এপ্রিল 15, 2025
modi-new.jpg

ওঙ্কার ডেস্ক: বর্ষবরণে মেতে উঠেছে গোটা বাংলা। সেই আবহে নববর্ষে বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বছরের প্রথম দিনে নিজের এক্স হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী দেশবাসীকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন।
এদিন এক্স হ্যান্ডেলে নিজের স্বাক্ষর সম্বলিত এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘পয়লা বৈশাখের শুভেচ্ছা। আশা করি এ বছর আপনাদের সব আকাঙ্খা পূর্ণ হবে। আমি সকলের সাফল্য, সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্যে প্রার্থনা করছি। শুভ নব বর্ষ!’
আগামী ২০২৬ সালে রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস বহু বার অভিযোগ করেছে বিজেপি ‘বহিরাগত’দের দল বলে। শুধু তাই নয় গেরুয়া শিবির বাংলার কৃষ্টি, ভাষাকে সম্মান করে না বলেও অভিযোগ তৃণমূলের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রীর বাংলা ভাষায় শুভেচ্ছাবার্তা সেই অভিযোগের উপযুক্ত জবাব। প্রসঙ্গত এর আগে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে বাংলাজুড়ে বিভিন্ন জায়গায় বর্ষবরণে মেতে উঠেছেন মানুষ। কবিতা, নাচ, গানে বর্ষবরণ চলছে বাংলার বিভিন্ন জায়গায়। ১৪৩১ কে বিদায় জানিয়ে ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানাচ্ছেন সকলে। প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সকলে নতুন বছরের আনন্দ। নতুন বছর যাতে ভালো কাটে সেই কামনায় বছরের প্রথম দিনে বিভিন্ন মন্দিরে দেখা গেলে পুণ্যার্থীদের ভিড়। এদিন কালীঘাট মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, লেক কালীবাড়ি, তারাপীঠে পুণ্যার্থীদের লম্বা লাইন।

Post Views: 255

Continue Reading

Previous: নিজের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ মসজিদে, মহিলাকে বেধড়ক মার
Next: নববর্ষে চেনা ছন্দে ফিরছে মুর্শিদাবাদ

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.