Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুর্শিদাবাদে অশান্তি নিয়ে পুলিশের বৈঠকে উঠল গোয়েন্দা ব্যর্থতা প্রসঙ্গ, ধৃত নাবালকদের জেরায় জোর

মুর্শিদাবাদে অশান্তি নিয়ে পুলিশের বৈঠকে উঠল গোয়েন্দা ব্যর্থতা প্রসঙ্গ, ধৃত নাবালকদের জেরায় জোর

Online Desk এপ্রিল 17, 2025
20250417_152928.jpg

ওঙ্কার ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ ঘিরে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। গোলমালের জেরে তিন জনের মৃত্যু হয়েছে। কেন এবং কী ভাবে হিংসা ছড়াল তার তদন্তের জন্য রাজ্য পুলিশ বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে আগেই। বুধবার রাতে সেই সিটের কর্তা এবং আধিকারিকরা বৈঠক করেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানায়। সূত্রের খবর, সেই বৈঠকে উঠে এসেছে গোয়েন্দা ব্যর্থতার প্রসঙ্গ। শুধু তাই নয় এই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদে জোর দেওয়া হচ্ছে ধৃত নাবালকদের।

সিটের প্রধান তথা রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বুধবার রাতে শামসেরগঞ্জ থানায় উপস্থিত ছিলেন সিটের বৈঠকে। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সেই বৈঠক হয়। গোলমালের খবর কেন পুলিশ আগে থেকে আঁচ করতে পারল না, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সেই সঙ্গে তথ্য সংগ্রহের জন্য ধৃত নাবালকদের জেরায় জোর দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য গত শুক্রবার মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শমসেরগঞ্জ-সহ কিছু অঞ্চলে অশান্তি ছড়িয়ে পড়েছিল। অশান্তির পর তদন্তের জন্য ২০ সদস্যের সিট গঠন করে রাজ্য পুলিশ। যে দলের নেতৃত্বে রয়েছেন সুপ্রতিম সরকার। বিশেষ তদন্তকারী দলে রয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় এবং সুতি, শমসেরগঞ্জ ও ফরাক্কা থানার ওসিরা। বুধবার রাতে সিটের বৈঠকে অশান্ত এলাকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে রিপোর্ট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post Views: 95

Continue Reading

Previous: রোগী কে চিনতেই পারল না ডাক্তার ! ছেলের বদলে অপারেশন হল বাবার 
Next: ওয়াকফ ইস্যুতে সাত দিনের মধ্যে কেন্দ্রকে জবাব দিতে হবে, সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ৫ মে

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.