Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্টে মঙ্গলবার শুনানি ওয়াকফ আইন নিয়ে

সুপ্রিম কোর্টে মঙ্গলবার শুনানি ওয়াকফ আইন নিয়ে

Online Desk মে 20, 2025
20250401_155042.jpg

ওঙ্কার ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে মঙ্গলবার। এদিন শুনানির সময় কিছু অন্তর্বর্তী নির্দেশ দিতে পারে সর্বোচ্চ আদালত। প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অন্তত ৭২টি মামলা দায়ের হয়েছিল।

গত ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ সংশোধিত ওয়াকফ আইনের তিনটি ক্ষেত্রে স্থগিতাদেশ জারির ইঙ্গিত দিয়েছিল, সেগুলি হল, ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করেছে যে সব সম্পত্তিকে আদালত, সেগুলিকে আর ওয়াকফ সম্পত্তির তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।

দ্বিতীয়ত, ওয়াকফ সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে যে সব ক্ষেত্রে, সেখানে জেলাশাসক নিজের প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন। তবে তাঁর সিদ্ধান্ত কার্যকর হবে না। এছাড়া তৃতীয়ত, পদাধিকার বলে ওয়াকফ বোর্ডে কোনও সদস্যকে নিয়োগ করা যাবে। কিন্তু অন্য সদস্যদের মুসলিম সমাজের প্রতিনিধি হতে হবে।

সংশোধিত ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। প্রসঙ্গত, নয়া ওয়াকফ আইন অনুযায়ী অমুসলিমরাও ওয়াকফ বোর্ডের সদস্য হতে পারবেন। যা নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। সংশোধিত ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে বাংলা থেকে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম মামলা করেছেন, মামলাকারীদের তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিও।

Post Views: 84

Continue Reading

Previous: নিজেকে পোশাক ছাড়া দেখলে ঘৃণা হয়! কেন এমন বললেন বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহার
Next: নিজের গাড়িই বিশ্বাসঘাতক! সময় খারাপ যাচ্ছে সোনু নিগমের, ফের সমস্যায় গায়ক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.