Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিজের গাড়িই বিশ্বাসঘাতক! সময় খারাপ যাচ্ছে সোনু নিগমের, ফের সমস্যায় গায়ক

নিজের গাড়িই বিশ্বাসঘাতক! সময় খারাপ যাচ্ছে সোনু নিগমের, ফের সমস্যায় গায়ক

Online Desk মে 20, 2025
zergf.png

ওঙ্কার ডেস্ক: সময়টা মোটেই ভাল যাচ্ছে না সঙ্গীতশিল্পী সোনু নিগমের। কন্নড় ভাষায় গান গাওয়া নিয়ে অশান্তির জল গড়িয়েছে বহুদুর। তাঁর মন্তব্যের জেরে আদালত পর্যন্ত গড়িয়েছে সেই বিষয়। এক কন্নড় ছবি থেকে বাদ পড়েছে তাঁর গান। সে সব মেটার আগেই ফের নতুন বিপত্তি। সোমবার নিজের গাড়ির নীচেই চাপা পড়ছিলেন গায়ক! অল্পের জন্য প্রাণে বাঁচেন গায়ক। বাঁচিয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরা। সোনুর মুখের অবস্থা দেখার মতো। নিজের গাড়ি যে এ ভাবে বিশ্বাসঘাতকতা করবে তাঁর সঙ্গে, তা কল্পনাতীত ছিল সোনুর।
তাঁর সেই ছবি, বিশেষ মুহূর্ত ছবিশিকারিদের কল্যাণে ভাইরাল। ঝলকে দেখা গিয়েছে, মুম্বইয়ের রাস্তায় সোনু। নিজের গাড়ি থেকে নেমে তার সামনে দাঁড়ান তিনি। বন্ধুদের সঙ্গে ব্যস্ত কথায়। আচমকা গাড়িটি চলতে থাকে। গায়ক সামনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই! সোনুও বিষয়টি খেয়াল করেননি। তিনি মগ্ন আড্ডায়। আচমকা চলন্ত গাড়িটি মৃদু ধাক্কা দেয় তাঁর পিছনে। চমকে পিছনে তাকিয়েই চমকে ওঠেন তিনি। নিমেষে নিরাপত্তারক্ষীরা সরিয়ে নিয়ে যান তাঁকে। প্রাণে বেঁচে যান গায়ক।
সোনুর সমস্যার শুরু চলতি মাসের শুরুতে। বেঙ্গালুরুর একটি আইটি কলেজের অনুষ্ঠানে গাইতে গিয়ে। গায়কের অভিযোগ, সেখানে এক যুবক শ্রোতা নাকি অশালীন ভঙ্গিতে তাঁকে কন্নড় ভাষায় গাওয়ার জন্য উত্ত্যক্ত করতে থাকেন। বিরক্ত গায়ক তখনই যুবকের অসহিষ্ণু আচরণের জন্য তার কয়েক দিন আগে ঘটে যাওয়া পহেলগাঁও হিংসার সঙ্গে তুলনা করেন। থানায় গায়কের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। তার পরেই কন্নড় ছবি থেকে বাদ দেওয়া হয় তাঁর গান।

Post Views: 191

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টে মঙ্গলবার শুনানি ওয়াকফ আইন নিয়ে
Next: প্রবল বৃষ্টিতে বিপর্যস্থ বেঙ্গালুরু, মৃত ৩

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.