Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রবল বৃষ্টিতে বিপর্যস্থ বেঙ্গালুরু, মৃত ৩

প্রবল বৃষ্টিতে বিপর্যস্থ বেঙ্গালুরু, মৃত ৩

Online Desk মে 20, 2025
bangalor.jpeg

ওঙ্কার ডেস্কঃ দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুর বিটিএম দ্বিতীয় স্টেজের কাছে একটি আবাসিক কমপ্লেক্সে বৃষ্টির জমে থাকা জল পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় অতিভারী বর্ষণের জেরে শহরে বন্যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। নিহতদের একজন, ৬৩ বছর বয়সি মনমোহন কামাথ, এনএস পাল্যার মধুবন অ্যাপার্টমেন্টের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ তিনি সেলারে জমে থাকা জল সরাতে একটি ইলেকট্রিক মোটর ব্যবহার করছিলেন। প্লাগ ইন করার পরই শর্ট সার্কিট হয় এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। একই সময়ে, ওই কমপ্লেক্সেই কর্মরত এক নেপালি কর্মচারীর ১২ বছর বয়সি ছেলে, দীনেশ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, পৃথকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

এর আগে পূর্ব বেঙ্গালুরুতে একটি বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলার। মৃতের নাম শশিকলা (৩৫)। তিনি একটি বেসরকারি কোম্পানিতে পরিচারিকার কাজ করতেন। সোমবার সকালে কাজে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। এলাকারই একটি বাড়ি দেওয়াল ভেঙে পড়ে তাঁর উপর। ধ্বংসস্তূপে চাপা পড়ে যান তিনি। তাঁকে ওই অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

শনিবার বিকেল থেকেই বেঙ্গালুরু এবং তার পার্শ্ববর্তী এলাকায় একনাগাড়ে বৃষ্টি চলতে থাকে। সময় যত গড়িয়েছে, বৃষ্টির পরিমাণও বেড়েছে। শহরের নানা জায়গায় জল জমতে শুরু করে। ওয়াটার লগিং-এর জেরে নাস্তানাবুদ হয় শহরের জনজীবন। পরিস্থিতির উপর নজর রাখছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। সংশ্লিষ্ট সরকারি কর্মীদের সতর্ক করে দিয়েছেন। খোলা হয়েছে মনিটারিং সেল। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন ব্যবস্থাও নেওয়া হয়েছে। এই নিয়ে রাজনীতিও শুরু হয়েছে। বন্যা পরিস্থিতির জন্য কংগ্রেস সরকারকে দুষেছে বিজেপি।

Post Views: 308

Continue Reading

Previous: নিজের গাড়িই বিশ্বাসঘাতক! সময় খারাপ যাচ্ছে সোনু নিগমের, ফের সমস্যায় গায়ক
Next: ৩দিনের মাথায় জামিন পেলেন নুসরাত ফারিয়া, কি জানালেন তাঁর আইনজীবী?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.