Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • নিজেকে পোশাক ছাড়া দেখলে ঘৃণা হয়! কেন এমন বললেন বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহার

নিজেকে পোশাক ছাড়া দেখলে ঘৃণা হয়! কেন এমন বললেন বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহার

Online Desk মে 20, 2025
zsegd.png

ওঙ্কার ডেস্ক: বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহার, যার সাজগোজ পোশাক নিয়ে তাঁর অনুরাগীমহল নানা উৎসাহে থাকে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে এক সত্যি সামনে এনেছেন পরিচালক। নিজেকে পোশাক ছাড়া দেখলে নাকি প্রযোজক-পরিচালক করণ জোহরের ঘৃণা হয়। কারণ তাঁর শরীর যেরকম তা নিজেরই পছন্দ নয় করণের। এই ধরনের সমস্যাকে বডি ডিসমরফিয়া বলা হয়।
করণের বক্তব্য, ”আমি নিজেকে পোশাক ছাড়া দেখতে পারি না, ঘেন্না হয়। তা-ও এখন অবস্থা কিছুটা ভালো। কারণ এখন আমার শরীর আগের তুলনায় ভালো। আসলে আমার বডি ডিসমরফিয়া আছে। এটা সেই অবস্থা যখন, নিজের শরীর দেখলে অস্বস্তি হয়। লজ্জা লাগে। আমার এখনও নিজের শরীর দেখলে অস্বস্তি হয়। আমার শরীরের ধরন নিয়ে নানা ইস্যু আছে।”
করণের এমন মন্তব্য সামনে আসার পর তাঁর অনুরাগীরা অবাক হয়েছেন, করেছেন সমালোচনাও। একজন লিখেছেন, ”বলিউডের অন্যতম ওয়েল ড্রেসড প্রযোজক-পরিচালক আপনি। আপনার পোশাক, জুতো, ব্যাগ সব কিছুর কালেকশন নিয়ে নিয়মিত চর্চায় থাকেন। আমাদের ধারণা ছিল, নিজের ব্যাপারে আপনি আত্মবিশ্বাসী। তাই সুন্দর করে সেজে সকলের সামনে আসেন। আসলে যে সাজের পিছনে আপনার শরীর সংক্রান্ত নিরাপত্তাহীনতা লুকিয়ে রাখার চেষ্টা আছে, সেটা আপনি না বললে জানা যেত না।” আর একজন লিখেছেন, ”বডি ডিসমরফিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। একটা বড় অংশের মানুষ আছেন, যাঁরা এই কারণে অনেকে ডিপ্রেশনে ভুগতে শুরু করেন।”
এই কথার পাশাপাশি প্রেম সংক্রান্ত একটা সত্যি সামনে এনেছেন করণ। তিনি কারও প্রেমে পড়েছিলেন। কিন্তু প্রেমিক তাঁকে শুধু বন্ধু মনে করত। সেই সময়ে করণ একতরফা প্রেমের গুরুত্ব বোঝেন। তারপর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটা তিনি তৈরি করেছেন। সেই ছবি যে তাঁর জীবনের প্রেমের অভিজ্ঞতা থেকে তৈরি করা, তা আর গোপন করেননি পরিচালক।

Continue Reading

Previous: পরী মণির ঝুলন্ত দেহ উদ্ধার! ঘটনার আসল সত্য কী?
Next: সুপ্রিম কোর্টে মঙ্গলবার শুনানি ওয়াকফ আইন নিয়ে

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.