Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডে ডাইনি সন্দেহে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে খুন

ঝাড়খণ্ডে ডাইনি সন্দেহে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে খুন

Online Desk অক্টোবর 9, 2025
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ কুসংস্কারের বলি হলেন একই পরিবারের ৩ জন। ‘ডাইনি বিদ্যার চর্চা করেন’, এমন সন্দেহ করে তিন জনকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লোহারদাগা জেলায়। বুধবার রাতে কেকরাং বারতোলি গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম লক্ষ্মণ নাগেসিয়া (৪৭), তাঁর স্ত্রী বিফানি নাগেসিয়া (৪৫) এবং তাদের নয় বছরের ছেলে রামবিলাস নাগেসিয়া। পুলিশ জানিয়েছে, ওই পরিবার যখন ঘুমাচ্ছিল, সেই সময় কুঠার এবং কোদাল-সহ ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে অভিযুক্তরা। তাদের গলা কেটে খুন করার পর হামলাকারীরা বাইরে থেকে ঘরটিতে তালা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে দীর্ঘ ক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন পরিবারের কেউ বাইরে বের হননি, তখন সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের নজরে আসে বিষয়টি। এর পর পুলিশকে খবর দেন স্থানীয়রা, এসডিপিও বেদান্ত শঙ্কর এবং পেশরার স্টেশন হাউস অফিসার বীরেন্দ্র কুমার পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। সেখানে পৌঁছনোর পর মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার সময়, পরিবারের চার সদস্য বাড়িতে ছিলেন। বেঁচে গিয়েছেন একমাত্র সুখমানিয়া নাগেসিয়া। তিনি পুলিশকে জানিয়েছেন, ডাইনিবিদ্যার চর্চার সন্দেহে গ্রামবাসীরা তাঁদেরকে হয়রানি করছিল। তিনি অভিযোগ করেন, ‘এই বিষয়ে আগেও একটি সালিশি ডাকা হয়েছিল।’ বিষয়টি নিয়ে এসডিপিও শঙ্কর বলেন, সঠিক উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে কুসংস্কার এবং ডাইনিবিদ্যার অভিযোগ মূল কারণ বলে মনে করা হচ্ছে। তাঁর কথায়, ‘সম্ভাব্য সকল দিক খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের দল মোতায়েন করা হয়েছে। শীঘ্রই মামলার তদন্ত করা হবে।’

Post Views: 99

Continue Reading

Previous: রণথম্ভোর জঙ্গলে বিরলদৃশ্য ! মা বাঘের সঙ্গে মেয়ে বাঘের এলাকা দখলের লড়াই
Next: এএফসি চ্যালেঞ্জ ২ খেলতে যাওয়া নিয়ে বিক্ষোভের মাঝেই গোকুলামকে ৫ গোল বাগানের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.