Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের শর্তসাপেক্ষে ফেরানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের শর্তসাপেক্ষে ফেরানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর

Online Desk মে 15, 2026
suvendu-cm.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর বহু তৃণমূলের কর্মী সমর্থক ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বলে অভিযোগ জোড়াফুল শিবিরের। এমনকি বিষয়টি নিয়ে বিধানসভায় সরব হন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ও। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, ভোট পরবর্তী হিংসায় যদি কোনও তৃণমূলের কর্মী সমর্থক ঘরছাড়া হয়ে থাকেন তাহলে তাঁকে সসম্মানে ঘরে ফেরানো হবে। তবে সেই সঙ্গে তিনি শর্তও বেঁধে দিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তি যদি ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় জড়িত থাকেন তাহলে তাঁকে ঘরে ফেরানোর বদলে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুক্রবার বিধানসভায় এ কথা বলেন শুভেন্দু অধিকারী।

শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপির অত্যাচারে বহু তৃণমূলের নেতা-কর্মী ঘরছাড়া। তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ভোট পরবর্তী হিংসায় কেউ ঘরছাড়া বলে আমার জানা নেই। তবে যদি আপনার কথা মেনে নিই, সেক্ষেত্রে আপনি ডিজিপির কাছে নামের তালিকা পেশ করুন যে কারা ঘর ছাড়া।’ তাঁর আরও সংযোজন, তালিকায় থাকা কেউ যদি একুশের ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত হন। তাহলে তাঁকে ঘরে ফেরানো হবে না। গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, বঙ্গে নির্বাচন আর রক্তপাত সমার্থক হয়ে উঠেছিল অতীতে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর একাধিক বিজেপি কর্মী সমর্থক আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগের তীর ছিল তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচন দু দফায় সম্পন্ন হয়েছে কোনও ধ্যরণের খুনোখুনি ছাড়া । বাংলায় নির্বিঘ্নে বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে পেরেছে নির্বাচন কমিশন। তবে ভোটের পর একাধিক জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের উপর আক্রমণ হয়েছে বলে অভিযোগ তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেই প্রসঙ্গে এবার বিরোধীদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী।

Post Views: 66

Continue Reading

Previous: সাধারণ মানুষের অভিযোগ শুনতে ‘জনতার দরবার’ খুলছে বাংলার নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Next: NTA-র মধ্যেই ‘ভূত’! প্রশ্ন পাচার চক্রের মাথারা লুকিয়ে সংস্থার ভেতরেই!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.