Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • NTA-র মধ্যেই ‘ভূত’! প্রশ্ন পাচার চক্রের মাথারা লুকিয়ে সংস্থার ভেতরেই!

NTA-র মধ্যেই ‘ভূত’! প্রশ্ন পাচার চক্রের মাথারা লুকিয়ে সংস্থার ভেতরেই!

Online Desk মে 15, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: শেষমেশ সর্ষের মধ্যেই ভূত। সম্প্রতি সর্বভারতীয় নিট পরিক্ষায় দেশ জুড়ে বাতিল হয় সমস্ত পরীক্ষা। বিশবাঁও জলে পড়েছিল একাধিক পড়ুয়া দের ভবিৎষত। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র অভ্যন্তরের কোনও সূত্র থেকে এই প্রশ্ন ফাঁস হয়ে থাকতে পারে। আদালতে সিবিআই আরও দাবি করেছে, শুভম খৈরনার নামে যে আয়ুর্বেদিক চিকিৎসককে মহারাষ্ট্রের নাসিক থেকে গ্রেফতার করা হয়েছে, তিনি পুণের যে ব্যক্তির কাছ থেকে প্রশ্ন পেয়েছিলেন, সেই ব্যক্তির সঙ্গে এনটিএ সূত্রের ‘যোগ’ থাকতে পারে। প্রসঙ্গত, গত 3 মে, অনুষ্ঠিত NEET (UG) 2026 পরীক্ষা মঙ্গলবার বাতিল করা হয় ৷ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ৷ এরপরই ছাত্রছাত্রীদের প্রতি উদাসীনতা এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে কেন্দ্রকে বিঁধছে বিরোধী দলগুলি। একই সঙ্গে জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজনে বারবার কেন ‘ত্রুটি’ হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা ৷ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সিপিএম-সহ বিভিন্ন দল কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছে ৷
ইতিমধ্যেই, তদন্তকারী সংস্থার দ্বারা বেশ কয়েক জনকে চিহ্নিতকরণের কাছ করতে শুরু করার কাজ শুরু করেছে। এ ছাড়াও বৃহস্পতিবার আলাদা ভাবে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে পুণে থেকে। তাঁদের মধ্যে এক জন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় গত ২৪ ঘণ্টায় ১৪টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। সূত্রের খবর, বেশ কয়েকটি কথোপকথন, ডিজিটাল তথ্যপ্রমাণ, মোবাইল ফোন উদ্ধার করেছেন তদন্তকারীরা। সিবিআইয়ের একটি দল দিল্লিতে এনটিএ-র সদর দফতরেও তথ্য সংগ্রহের জন্য গিয়েছিল। তদন্তকারী সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, বহু সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে।

Post Views: 84

Continue Reading

Previous: ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের শর্তসাপেক্ষে ফেরানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর
Next: তামিলনাড়ুকে মাদকমুক্ত করতে একাধিক পদক্ষেপ বিজয়ের সরকারের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.