Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পরিবর্তনের বাংলা যোগ দিল স্বচ্ছ ভারত মিশনে, রাজ্যের চার শহরে শুরু পাইলট প্রজেক্ট

পরিবর্তনের বাংলা যোগ দিল স্বচ্ছ ভারত মিশনে, রাজ্যের চার শহরে শুরু পাইলট প্রজেক্ট

Online Desk মে 19, 2026
swachchha-bharat1.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য সরকারকে যুক্ত করেছেন। তার মধ্যে রয়েছে আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পও। সেই পদক্ষেপের পর এবার পশ্চিমবঙ্গ সরকার যুক্ত হল স্বচ্ছ ভারত মিশনে। বাংলার চার শহরে পাইলট প্রজেক্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার দিল্লিতে স্বচ্ছ ভারত মিশন সংক্রান্ত একটি বৈঠক ছিল। এটি ডেকেছিলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার। পশ্চিমবঙ্গের তরফে এই বৈঠকে ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। বৈঠক শেষে তিনি জানান, ‘আগের সরকারের আমলে আমরা স্বচ্ছ ভারত প্রকল্পে সেভাবে কাজ করতে পারিনি। অন্য রাজ্যগুলি এত ভালো কাজ করছে। মাত্র ১৬ শতাংশ টাকা খরচ হয়েছে।’ তাঁর আরও সংযোজন ‘বাংলার চার শহরে প্রাথমিকভাবে স্বচ্ছ ভারতের মাধ্যমে একাধিক পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে। স্বচ্ছ ভারতের অধীনে প্রায় ২০০ কোটির প্রকল্প আমরা পাচ্ছি। মন্ত্রী আমাদের জানিয়েছেন, স্বচ্ছ ভারতের অধীনে আমরা প্রকল্প নিয়ে যেতে পারলেই অর্থের সমস্যা হবে না।’

অগ্নিমিত্রা পাল জানিয়েছেন আপাতত ‘দুর্গাপুর-আসানসোল, কালিম্পং এবং দার্জিলিংকে স্বচ্ছ ভারত মিশনে সংযুক্ত করা হবে। এই চার শহরে পাইলট প্রজেক্টের অংশ হিসাবে কাজ করা হবে।’ মূল রাস্তাগুলির পাশাপাশি অলিগলির ভিতর সর্বত্র পরিচ্ছন্নতায় জোর দেওয়া হবে বলে মন্ত্রী জানান। পাশাপাশি শহরগুলিকে প্লাস্টিকমুক্ত করা হবে।’ মে মাসেই কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার পশ্চিমবঙ্গ সফর করবেন বলেও জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। পাশাপাশি স্কুলস্তরে যাতে স্বচ্ছ ভারত নিয়ে পাঠক্রম চালু হয় তার ইঙ্গিত দিয়েছেন তিনি।

Post Views: 87

Continue Reading

Previous: গুরুত্বহীন ম্যাচে বুধবার মুম্বইয়ের সামনে নাইটরা
Next: ‘মাথা নত আমি করবো না’ পুর নোটিস নিয়ে মুখ্যমন্ত্রী কে কড়া বার্তা অভিষেকের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.