Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • আর উপায় নেই ! ভারতে না খেললে বাদ পড়বে বাংলাদেশ, ইডেনে খেলবে স্কটল্যান্ড

আর উপায় নেই ! ভারতে না খেললে বাদ পড়বে বাংলাদেশ, ইডেনে খেলবে স্কটল্যান্ড

Online Desk জানুয়ারি 22, 2026
Bangladesh-Cricket.jpg

স্পোর্টস রিপোর্টার : আর সময় দিতে রাজি নয় আইসিসি। বাংলাদেশকে টি২০ বিশ্বকাপ খেলতে হলে ভারতে এসেই খেলতে হবে। আর তা জানাতে হবে আজ বৃহস্পতিবারের মধ্যেই। না হলে বিকল্প দলকেই সুযোগ দেবে আইসিসি। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে আজ বৃহস্পতিবার বসার কথা রয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। ক্রিকেট বিষয়ক এক জনপ্রিয় ওয়েবসাইট জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পরিস্থিতি অবহিত করতে দুপুরেই বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বসবেন। সেখানে নেওয়া হবে ক্রিকেটারদের মতামতও।

বাংলাদেশের অনড় মনোভাবের পর, কড়া বার্তায় এমনই হুঁশিয়ারি জানিয়ে দেওয়া হয় বিসিবিকে। ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া নিয়ে বুধবার আইসিসি বোর্ডের এক জরুরি বৈঠক হয়। যেখানে সিদ্ধান্ত হয়েছে-বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থান থেকে না সরে, তাহলে তাদের পরিবর্তে অন্য একটা দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। ফলে, ২০২৬ আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। আর বাংলাদেশকে ম্যাচগুলো খেলতে হবে ভারতেই।

এরজন্য বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এর জন্যই এক দিন সময় দেওয়া হয়েছে বিসিবিকে। ফলে আজই জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বৈঠকে আইসিসি সদস্যদের মধ্যে এই নিয়ে ভোটাভুটি হয়। যেখানে বাংলাদেশের পক্ষে পাকিস্তান ছাড়া কোনও দেশই সায় দেয়নি। ১৬টি ক্রিকেট খেলিয়ে দেশ ভোটে অংশ নেয়। বাংলাদেশের পক্ষে ভোট পড়ে মাত্র ২টি। বাংলাদেশের পক্ষে ভোট দেয় সেই দেশ নিজে ও পাকিস্তান। ফলে, হুমকি দিতে গিয়ে চাপেই পড়ল বাংলাদেশ।

বাংলাদেশ যে ভারতে নিরাপত্তা ঝুঁকির কথা বলেছে, তাদের পক্ষে তেমন কোনও যুক্তি দেখাতে পারেনি।ফলে তা নাকচ করে দেয় আইসিসি। মনে করা হচ্ছে, বাংলাদেশ যদি শেষপর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে টাইগারবাহিনীকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে।

এই বৈঠকে পূর্ণ সদস্য দেশের ডিরেক্টররা অংশ নিয়েছিলেন বলেই খবর। আইসিসি চেয়ারম্যান জয় শাহ ছাড়াও ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই

Post Views: 74

Continue Reading

Previous: অনুষ্টুপের শততম প্রথম শ্রেণির ম্যাচের আগে সংবর্ধনা সিএবির, সচিবের আহ্বানে সাড়া দিয়ে রঞ্জি জয়ের প্রত্যয়
Next: বারাণসীর ঘাটে দ্বিতীয়বার বিয়ে হিরণের, এবার পুলিশের দ্বারস্থ হলেন অনিন্দিতা চট্টোপাধ্যায়

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.