Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • টি২০ বিশ্বকাপে বিরাট, রোহিতের সঙ্গে কারা সুযোগ পেলো জানেন!

টি২০ বিশ্বকাপে বিরাট, রোহিতের সঙ্গে কারা সুযোগ পেলো জানেন!

Online Desk মে 1, 2024
FB_IMG_1714528123312.jpg

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। বড় একটা চমক না থাকলেও চলতি আইপিএলে ভাল পারফরম্যান্সের জেরে সুযোগ পেয়েছেন চাহাল, শিবম দুবে, সঞ্জু স্যামসন। চোট সারিয়ে দলে ফিরেছেন হার্দিকও। সহ অধিনায়কের ভূমিকা পালন করবেন তিনি। বোর্ড সূত্রে খবর, ওপেন করানো হতে পারে কোহলি এবং রোহিত শর্মাকে। তবে গত ওয়ান ডে বিশ্বকাপে টানা ভাল পারফরম্যান্সের পরেও দলে সুযোগ পেলেন না কে এল রাহুল।

অ্যাক্সিডেন্টের পর বিশ্বকাপেই কামব্যাক করছেন ঋষভ পন্থ। দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে পারেন রাহুল। ওপেনিং, মিডল অর্ডার এমনকি ফিনিশারের ভূমিকাও পালন করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এবারের আইপিএলে ভাল ফর্মে রয়েছেন পন্থ। সেদিকটা বিচার করেই দলে নেওয়া হয়েছে পন্থকে। তবে ১৫ জনের দলে সুযোগ পাননি কেকেআর তারকা রিঙ্কু সিং। জায়গা হয়নি শুভমন গিলেরও। তাঁদের রাখা হয়েছে রিজার্ভে। অন্যদিকে, টানা ব্রাত্য থাকার পর অবশেষে বিশ্বকাপের দলে ঠাঁই হয়েছে চাহালের। চলতি আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন তিনি।

বিশ্বকাপের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (কিপার), সঞ্জু স্যামসন (কিপার), হার্দিক পাণ্ডেয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

রিজার্ভ দল: শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান।

Post Views: 83

Continue Reading

Previous: আইএসএল ফাইনালে মাঠে থাকবেন রণবীর, আলিয়া
Next: লোকসভা ভোটের মাঝে বিজেপিতে যোগ দিলেন খ্যাত নামা বাঙালি অভিনেত্রী

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.