Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • T20 বিশ্বকাপে বাংলাদেশ বাদ ! পরিবর্তে স্কটল্যান্ড, জানাল আইসিসি

T20 বিশ্বকাপে বাংলাদেশ বাদ ! পরিবর্তে স্কটল্যান্ড, জানাল আইসিসি

Online Desk জানুয়ারি 24, 2026
ICC.jpg

স্পোর্টস রিপোর্টার : চলতি জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিল আইসিসি। T20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হল বাংলাদেশকে। সেই জায়গায় নেওয়া হল আইসিসি র্যাঙ্কিং-এ পরবর্তী স্থানাধিকারী স্কল্যান্ড। শনিবার এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট সূত্রে এই খবর মিলেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি’র তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলেও জানা গেছে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে রাখা হয়েছে গ্রুপ-সি’তে। তারা মুখোমুখি হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইটালির মতো দলের। আইসিসি-র পক্ষ থেকে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হবে বলে খবর। এই সিদ্ধান্ত নেওয়ার আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। যদিও নিজেদের ‘গোঁয়ার্তুমি’ বজায় রাখে বিসিবি।

সমাধান সূত্র হিসাবে তাঁদের প্রস্তাব ছিল, প্রয়োজনে গ্রুপ বদল করা হোক। এরপর দীর্ঘ টালবাহানার পর বিসিবি জানিয়ে দিয়েছে, তারা বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, “আর্থিক ক্ষতির চেয়েও দেশের ক্রিকেটার, সমর্থক সংবাদমাধ্যম কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে গুরুত্বপূর্ণ। সব কিছু জেনে যে দেশে নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে, সেখানে তো আর খেলোয়াড়দের পাঠাতে পারি না। কোনও দেশে দল পাঠাব কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ সরকারের। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভারতে আমরা খেলতে যাব না।”

এরপর আইসিসি আর কালবিলম্ব না করে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শেষ পর্যন্ত ছাঁটাই করল।

Post Views: 222

Continue Reading

Previous: কলকাতা পুলিশ ভুয়া চাকরির চক্রের পর্দাফাঁশ কলকাতা পুলিশের, ৩২ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার ১
Next: সোমবার থেকেই বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, জানাচ্ছে হাওয়া অফিস

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.