Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
muttaqi.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত সফরে আসছেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সূত্রের খবর, আগামী ৯ অক্টোবর তিনি ভারতে পা রাখবেন। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখলের পর এই প্রথম কাবুলের তরফ থেকে নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের সফর হতে চলেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এর ফলে আঞ্চলিক ভূ-রাজনীতির সমীকরণ বদলে যেতে পারে! সেই সঙ্গে ভারত-তালিবান সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের তরফে জানানো হয়েছে, মুত্তাকিকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। যার ফলে তিনি ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে নয়াদিল্লি সফর করতে পারবেন। ভারতীয় কূটনৈতিক মহল কয়েক মাস ধরে এই মুহূর্তটির জন্য প্রস্তুতি নিচ্ছে। জানুয়ারি থেকে, ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি এবং সিনিয়র আইএফএস অফিসার জেপি সিং-সহ ভারতীয় কর্তারা মুত্তাকি এবং অন্যান্য তালিবান নেতৃত্বের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেছেন। সেই আলোচনার জন্য দুবাইয়ের মতো জায়গা বেছে নেওয়া হয়। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি দুবাইতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেন। সেই আলোচনায় নয়াদিল্লির তরফে আফগানিস্তানকে মানবিক সহায়তা, বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রকে শক্তিশালী করতে এবং শরণার্থী পুনর্বাসন বিষয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর অভিযানের পর গত ১৫ মে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন। ২০২১ সালের পর এটিই ছিল প্রথম মন্ত্রী পর্যায়ের সংলাপ। সেই আলোচনায় পহেলগাঁও হামলার নিন্দা জানানোর জন্য তালিবান সরকারের প্রশংসা করেন এস জয়শঙ্কর। পাশাপাশি, ভারতের মানুষের সঙ্গে আফগান জনগণের ঐতিহ্যবাহী বন্ধুত্বের কথা উল্লেখ করেন।

Post Views: 104

Continue Reading

Previous: শক্তি হারাচ্ছে নিম্নচাপ ! উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা
Next: জুবিন গর্গের মৃত্যুকাণ্ডে আরও দুইজন গ্রেফতার, মোট আটক চার

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025
aaaaaaaaa.png

শনিবার বিকেল ৫টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে: ভারতের বিদেশসচিব

Online Desk মে 10, 2025

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.