Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তন্ময় আছেন তন্ময়েই! সোশ্যাল মিডিয়ায় আবার আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল, বাম শিবিরে ফের বিতর্কের আঁচ

তন্ময় আছেন তন্ময়েই! সোশ্যাল মিডিয়ায় আবার আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল, বাম শিবিরে ফের বিতর্কের আঁচ

Online Desk জুলাই 14, 2025
tanmay-b.png

ওঙ্কার ডেস্ক: গত মাসের শেষেই সাসপেনশনের মেয়াদ ফুরিয়ে আবারও লাল পতাকার ছাতায় ফিরেছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। একদা প্রাক্তন বাম বিধায়ক, যিনি মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে দল থেকে ছ’মাসের জন্য সাসপেন্ড হয়েছিলেন। অভিযোগ, ইন্টারভিউ নিতে গিয়ে ওই সাংবাদিকের গায়ে হাত দেওয়া, পাশে বসার অজুহাতে ঘনিষ্ঠ হওয়া, এমনকি তাঁর কথায়, সাক্ষাৎকারের মাঝেই তন্ময় ভট্টাচার্য ঐ সাংবাদিকের কোলে বসে পড়েছিলেন। এই ঘটনার পর সাংবাদিকের লাইভ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়তেই উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি, নড়েচড়ে বসেছিল লাল শিবিড়। প্রথমে ছ’মাসের জন্য সাসপেন্ড করা হয় তন্ময়কে, পরে একবার শাস্তি তুলেও আবার ফের সাসপেন্ড করা হয় দলীয় তদন্ত রিপোর্টের ভিত্তিতে।
মেয়াদ শেষ হতেই সম্প্রতি আবারও দলের ছাতার তলায় ফিরেছেন তন্ময়। আর সেই ফেরা নিয়ে নতুন বিতর্কও তৈরি। এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তন্ময় ভট্টাচার্যের কিছু আপত্তিকর ছবি আর হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট। অভিযোগ, শাস্তি পেলেও অভ্যাস বদলাইয়নি নেতার স্বভাব। যদিও এ বিষয়ে তন্ময় ভট্টাচার্য নিজে মুখ খুলতে চাননি। তিনি ফোনে জানিয়েছেন, ‘‘যা বলার কোর্ট বলবে, আইন বলবে।’’ বাম শিবিরও এবারে আগের মতোই সাবধানী। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘আমি কিছু শুনিনি, দেখিনি। সোশ্যাল মিডিয়ায় কী ঘুরছে, সব তো আর দেখা যায় না। একবার অভিযোগ উঠেছিল, তখন দল ব্যবস্থা নিয়েছিল এবার দল কী হয়েছে তা জানা নেই।’’
গতবারও তন্ময়ের বিরুদ্ধে ওঠা অভিযোগে বামেরা বিবৃতি জারি করে জানিয়েছিল, সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সেই অবস্থাতেই তদন্তে বারবার তলব করেছিলেন বরানগর থানার পুলিশও। তবু বিতর্ক শেষ হয়নি। সাসপেনশনের মেয়াদ শেষ হতেই ফের দলে ফিরে তন্ময় প্রমাণ করলেন, কিছু কিছু বিতর্ক গা-সওয়া হয়ে গেলেই আর শাস্তিতে ফল হয় না। নতুন করে ঘুরতে থাকা ছবি আর চ্যাট নিয়ে আবারও কোনও ব্যবস্থা নেবে কি না সেটা দেখার বিষয়। আপাতত শ্লীলতাহানির অভিযোগ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও, সব সামলে তন্ময় আছেন তন্ময়েই, আর এই নিয়ে বাম শিবিরে নতুন অস্বস্তি যে আরও কিছুদিন চলবে, সেটা বলাই বাহুল্য।

Post Views: 259

Continue Reading

Previous: অনুব্রত- কাজলের ঘরে, বিজেপির জয়জয়াকার
Next: বঙ্গে প্রধানমন্ত্রীর সভার জন্য বন্ধ রথের মেলা, মাথায় হাত ছোট ব্যবসায়ীদের

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.