গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : মা তারার দর্শন পেতে সুন্দরবনবাসীদের আর যেতে হবে না বীরভূমে। দক্ষিণ চব্বিশ পরগনার বাটানগর উদয়নপল্লীতে গড়ে উঠেছে তারাপীঠ মন্দির। হাতের নাগালে তারাপীঠ মন্দির পেয়ে খুশি সুন্দরবনের মানুষ। উল্লেখ্য, দুই ভাই আজারউদ্দিন শেখ ও সেলিম শেখের হাতে গড়ে উঠেছে এই মন্দির। বীরভূমের রামপুরহাটের বাসিন্দা আজারউদ্দিন শেখ জানান, দীর্ঘ দশ বছর নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তিনি। এই মন্দির প্রসঙ্গে তিনি বলেন, ৭০ জন কর্মী তিন মাস ধরে এই মন্দির নির্মাণ করেছেন।
অপূর্ব হাতের কাজের জন্য সেলিম ও আজারুদ্দিনকে সম্মানিত করেন স্বামী অশোক কুমার ধর। এই মন্দির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের এখানে মা তারা স্বয়ং আবির্ভূত হলেন’।
দক্ষিণ ২৪ পরগনায় নবনির্মিত এই তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী অশোক কুমার ধর, মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বর্গ
