Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভারতের উপর চাপানো শুল্ক কমাতে পারেন ট্রাম্প, কথা চলছে নয়াদিল্লির সঙ্গে

ভারতের উপর চাপানো শুল্ক কমাতে পারেন ট্রাম্প, কথা চলছে নয়াদিল্লির সঙ্গে

Online Desk এপ্রিল 5, 2025
20250405_125730.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি ভারতের পণ্যে বাড়তি ২৬ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯ এপ্রিল থেকে তা কার্যকর হওয়ার কথা। শুধু ভারত নয়, বিশ্বের বহু দেশের উপর শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যদি কোনও দেশ সমঝোতার পথে আসতে চায় সেক্ষেত্রে রাজি হোয়াইট হাউস। এবার মার্কিন সংবাদ মাধ্যমে দাবি করা হল, ভারত-সহ মোট তিনটি দেশের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ মাধ্যম সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, ভারতের সঙ্গে শুল্ক সমঝোতার বিষয়ে কথা বলার পাশাপাশি ইজরায়েল এবং ভিয়েতনামের সঙ্গেও সমঝোতার আলোচনা চলছে। ইতিমধ্যে ভিয়েতনামের সঙ্গে সমঝোতার বিষয়ে কথা অনেকটা এগিয়ে গিয়েছে বলে দাবি ট্রাম্পের। সমাজমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি টু ল্যামের সঙ্গে এইমাত্র খুব ইতিবাচক একটা আলোচনা হল। তিনি আমাকে বলেছেন, যদি আমেরিকার সঙ্গে সমঝোতা হয়, ওঁরা মার্কিন পণ্যে শুল্কের পরিমাণ একেবারে শূন্য করে দিতে প্রস্তুত। আমাদের দেশের তরফে ওঁকে আমি ধন্যবাদ জানিয়েছি। বলেছি, খুব শীঘ্রই আমাদের দেখা হবে।’

তবে মার্কিন ‘শুল্ক যুদ্ধের’ সামনে ভিয়েতনাম আত্মসমর্পণ করলেও পাল্টা শুল্ক চাপানোর পথে হেঁটেছে চিন ও কানাডা। চিনের পণ্যে ট্রাম্প ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। বৃহস্পতিবার বেজিং এর তরফে ঘোষণা করা হয়, মার্কিন পণ্যেও বাড়তি আরও ৩৪ শতাংশ শুল্ক চাপানোর কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের গাড়ির উপর শুল্ক ঘোষণা করেছে কানাডাও। উল্লেখ্য, ইজরায়েলের পণ্যে ১৭ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে ৪৬ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এখন ভারতের সঙ্গে ট্রাম্পের সমঝোতা হয় কি না, সেটাই দেখার।

Continue Reading

Previous: ৯৫% ভারতীয় মেয়ে জানেই না যৌনতৃপ্তি কাকে বলে! ফের বিস্ফোরক মন্তব্য নীনা গুপ্তার
Next: টলিপাড়ায় নতুন গুঞ্জন! সৌরভ গাঙ্গুলির বায়োপিকে ডোনার চরিত্রে বাঙালি নায়িকা?

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.