Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চাকরিহারা শিক্ষকদের কালীঘাট অভিযান, ধরে ধরে ভ্যানে তুলল পুলিশ

চাকরিহারা শিক্ষকদের কালীঘাট অভিযান, ধরে ধরে ভ্যানে তুলল পুলিশ

Online Desk এপ্রিল 28, 2025
teacher-agi.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: আচমকা কালীঘাট অভিযান চাকরিহারা শিক্ষকদের। যোগ্যদের তালিকায় নাম না থাকায় এই অভিযানের ডাক দেন তাঁরা। চাকরিহারাদের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় হাজরা মোড়। অবশেষে তাঁদেরকে সরাতে হস্তক্ষেপ করে পুলিশ। টেনেহিঁচড়ে তাঁদেরকে ভ্যানে তোলা হয়।

সোমবার স্কুল সার্ভিস কমিশনের ভবনের সামনে থেকে চাকরিহারাদের মিছিল শুরু হয়। সেই মিছিল হাজরা মোড়ে পৌঁছনোর পর অবরুদ্ধ হয়ে যায় রাস্তা। হাজড়া থেকে কালীঘাটে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশে যাওয়ার কর্মসূচি ছিল তাঁদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিছিলের কোনও অনুমতিই নেওয়া হয়নি পুলিশের কাছ থেকে। তাছাড়া মুখ্যমন্ত্রী বর্তমানে কলকাতায় নেই। তিনি দীঘাতে রয়েছেন। চাকরিহারা শিক্ষকদের সরাতে অবশেষে ধড়পাকড় করে গাড়িতে তোলে পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন কেউ কেউ। বিক্ষোভকারীদের বক্তব্য, ১৭২০৬ জনের মধ্যে নাম থাকলেও নতুন যে তালিকা ডিআই অফিসে পাঠাচ্ছে কমিশন, সেখানে তাঁদের নাম নেই। মোট ১৫ হাজার ৪০৩ জনের তালিকা তৈরি করেছে স্কুল সার্ভিস কমিশন। ১৮০৩ জন বাদ পড়েছেন। গোটা বিষয়টিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

উল্লেখ্য, এর আগে শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চেয়ে তাঁর বাড়ির কাছে যান চাকরিহারারা। শিক্ষামন্ত্রীর বাড়ির ১০০ মিটার দূরেই তাঁদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।

Post Views: 263

Continue Reading

Previous: ছেলে সৃঞ্জয়ের হয়ে প্রচার করবেন বলেই মোহনবাগান সভাপতির পদ ছাড়লেন টুটু বসু!
Next: শান্তিপুরে যুবকের পোস্টে পাকিস্তানের স্তুতি,জঙ্গী যোগের অভিযোগ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.