Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে কলকাতায় ফিরছেন চাকরিহারারা

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে কলকাতায় ফিরছেন চাকরিহারারা

Online Desk এপ্রিল 17, 2025
20250417_140920.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লিতে অবস্থান শেষ করে কলকাতায় ফিরছেন চাকরিহারারা। দিল্লির যন্তরমন্তরে অবস্থান প্রতিবাদ শেষ করে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দফতরে স্মারকলিপি দেন চাকরিহারারা।

বুধবারই রাজধানী দিল্লিতে শিক্ষক অশিক্ষকদের অবস্থানে সংহতি জানাতে গিয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক। গিয়েছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক জন অধ্যাপকও। দুই বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়াও যোগ্য চাকরিহারাদের দাবির প্রতি সংহতি জানাতে গিয়েছিল।

অন্যদিকে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের মামলায় নয়া রায় দিয়েছে। ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের আর্জি ছিল, রাজ্যের শিক্ষাব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি ছিল, যারা অযোগ্য নন, তাঁদের চাকরি বহাল রাখা হোক। এদিন শীর্ষ আদালত পর্ষদের সেই আর্জিতে সাড়া দিল। আদালত জানিয়েছে, যারা অযোগ্য নয় সেই সমস্ত শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আরও নির্দেশ দেয়, রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে আগামী ৩১ মে-র মধ্যে, যে চলতি বছরেই তারা নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগপ্রক্রিয়া। সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তিতে যোগ্য চাকরিহারারা। কারণ চলতি মাসে তারা বেতন পাবেন কিনা তা নিয়ে সংশয় হয়েছিল। কিন্তু এদিনের রায়ের পর সেই সংশয় দূর হল।

Post Views: 71

Continue Reading

Previous: টিআরপি তালিকা থেকে ছিটকে গেল ‘পরিণীতা’! ‘জগদ্ধাত্রী’ ও ‘ফুলকি’ পেল শীর্ষ স্থান
Next: ফের গণধর্ষণ উত্তরপ্রদেশে, ধর্ষিতা এক প্রতিবন্ধী কিশোরী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.