Skip to content
জুন 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে বিরোধী দলনেতা হতে প্রথমে রাজি হননি তেজস্বী, লালুর চাপে বদল সিদ্ধান্তে

বিহারে বিরোধী দলনেতা হতে প্রথমে রাজি হননি তেজস্বী, লালুর চাপে বদল সিদ্ধান্তে

Online Desk নভেম্বর 18, 2025
lalu-tejashwi.jpg

ওঙ্কার ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি)। সূত্রের খবর, নির্বাচনে পরাজয় স্বীকার করে নেওয়ার পর লালুপুত্র তেজস্বী যাদব বিধানসভায় বিরোধী দলনেতা হতে প্রথমে রাজি হননি। যদিও পরে লালু প্রসাদ যাদবের চাপে তিনি সিদ্ধান্ত বদল করেন।

সূত্রের খবর, ৩৬ বছর বয়সী এই নেতা সোমবার রিভিউ মিটিংয়ে স্পষ্ট জানান, তিনি এক জন বিধায়ক হিসেবে কাজ করতে চান। নির্বাচনে পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে তেজস্বী বলেন, রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকা গ্রহণ করতে তিনি চান না। উল্লেখ্য, বিহারের প্রধান বিরোধী দল আরজেডি ২০২০ সালের নির্বাচনে একক বৃহত্তম দল ছিল। কিন্তু সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে মাত্র ২৫টি আসনে জয়লাভ করেছে। ২০২০ সালের তুলনায় যা ৫০টি কম।

সূত্রের দাবি, তেজস্বী বিরোধী দলনেতার ভূমিকা নিতে রাজি না হওয়ায় বাবা লালুপ্রসাদ যাদব জোরাজুরি করেন। লালু নির্দেশ দেন বিধানসভায় তাঁকে অবশ্যই দলের নেতৃত্ব দিতে হবে। তেজস্বী আরও বলেন যে, তাঁর বাবা প্রবীণ রাজনীতিবিদ। মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আরজেডির প্রতিষ্ঠাতাও তিনি। সূত্রের দাবি, তেজস্বী বলেন, ‘আমি তাঁর নির্দেশে দলের কাজ পরিচালনা করছি। এই নির্বাচনে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি।’ বৈঠকে দলের বর্ষীয়ান নেতারা তেজস্বীকে সমর্থন করে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছে।

Post Views: 136

Continue Reading

Previous: দিল্লি বিস্ফোরণের প্রশংসা পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী হ্যান্ডলারের
Next: শাহবাজের শতরান, সেঞ্চুরি মিস সুমন্তর, শামির জোড়া ধাক্কায় টলমল অসম, ৭ পয়েন্ট থেকে বাংলা ৭ উইকেট দূরে

সম্পর্কিত গল্প

hamas.png

পাকিস্তান-বাংলাদেশে বাড়ছে হামাসের প্রভাব; চাঞ্চল্যকর দাবী ইজরায়েলী রাষ্ট্রদূতের

Online Desk জুন 18, 2026
202606183830209.jpeg

রাঁচিতে পালানোর চেষ্টায় ব্যর্থ আরএসএস কার্যালয়ে হামলার মূল অভিযুক্ত, এনকাউন্টারের পর ফের গ্রেপ্তার

Online Desk জুন 18, 2026
Untitled.png

এবার কি চিরতরে বন্ধ হতে চলেছে টেলিগ্রাম?

Online Desk জুন 18, 2026

You may have missed

hamas.png

পাকিস্তান-বাংলাদেশে বাড়ছে হামাসের প্রভাব; চাঞ্চল্যকর দাবী ইজরায়েলী রাষ্ট্রদূতের

Online Desk জুন 18, 2026
202606183830209.jpeg

রাঁচিতে পালানোর চেষ্টায় ব্যর্থ আরএসএস কার্যালয়ে হামলার মূল অভিযুক্ত, এনকাউন্টারের পর ফের গ্রেপ্তার

Online Desk জুন 18, 2026
Untitled.png

এবার কি চিরতরে বন্ধ হতে চলেছে টেলিগ্রাম?

Online Desk জুন 18, 2026
202606183829873.jpeg

মণিপুরে বড় জঙ্গি দমন অভিযান, নিহত ইউকেএনএ সদস্য; গ্রেফতার ৭, ধ্বংস ৩৯ বাঙ্কার

Online Desk জুন 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.