Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহার ভোটে ‘প্রভাব ফেলবে না’ প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি: তেজস্বী

বিহার ভোটে ‘প্রভাব ফেলবে না’ প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি: তেজস্বী

Online Desk নভেম্বর 7, 2025
tejaswi-yadav.jpg

ওঙ্কার ডেস্ক: প্রথম দফায় বিহার বিধানসভার ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পরে দ্বিতীয় দফার নির্বাচনের জন্য প্রচারে ঝাঁপিয়েছে সব পক্ষ। এই আবহে শুক্রবার জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর শুক্রবার দাবি করেছেন তাঁর দল সে রাজ্যে বিকল্প হয়ে উঠেছে মানুষের কাছে। তবে ভিন্ন দাবি করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দাবি, জন সুরজ পার্টি বিহার নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তেজস্বী যাদব দাবি করেছেন, প্রশান্ত কিশোরের দল আরজেডি থেকে ভোট কাটতে পারবে না। তিনি বলেন, ‘কোন দল আমাদের ক্ষতি করবে বা কে আমাদের সাহায্য করতে পারে… আরজেডিকে এই প্রশ্নে ঠেলে দেওয়া হয়েছে। কেউ কেউ দাবি করবেন গত নির্বাচনে চিরাগ পাসওয়ান আমাদের সাহায্য করেছিলেন অথবা অনুমান করবেন যে প্রশান্ত কিশোর এই নির্বাচনে আমাদের কাছ থেকে ভোট কাটবেন… কিন্তু এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।’ আত্মবিশ্বাসের সুরে তেজস্বী যাদব আরও বলেন, ‘আমার কেবল বিশ্বাস আছে… আমরা সরকার গঠন করতে যাচ্ছি এবং বিহার বদলে যাবে।’
বিজেপি-জেডিইউ জোটের মধ্যে অতীতে যে টানাপোড়েন হয়েছে, সে কথা উল্লেখ করে তেজস্বী বলেন, আগের নির্বাচনে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। যার ফলে বিজেপি-জেডিইউ ভোট ভাগাভাগি হয়েছিল। তেজস্বী যাদব বলেন, ‘নির্বাচনে পাসোয়ানের একক ভাবে লড়াই বিজেপি নেতৃত্বাধীন জোট থেকে প্রায় ৫.৭ শতাংশ ভোট কেটেছিল… একই সময়ে, আরজেডির নেতৃত্বে বিরোধী মহাজোট ২০১৫ সালের তুলনায় প্রায় নয় শতাংশ বেশি ভোট পেয়েছিল।’

Post Views: 105

Continue Reading

Previous: এক দশক পরে ফের সেরা বাংলা
Next: বিএসএফ ও আরপিএফের তৎপরতায় গ্রেফতার চোরাচালানকারী, ৩০ লক্ষ টাকারও বেশি সোনা উদ্ধার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.