Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুকাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণ, নিহত এক মহিলা

জম্মুকাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণ, নিহত এক মহিলা

Online Desk মে 9, 2025
20250424_105640.jpg

ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরে ভারতীয় সামরিক ঘাঁটি লক্ষ্য করে শুক্রবার ভোরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র চালায় পাকিস্তান। যদিও তা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা। এই পাক হানার পর ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। এর পর সীমান্তে উত্তেজনা আরও বেড়ে যায়। পাক হানায় মৃত্যু হয়েছে এক মহিলার।

জানা গিয়েছে, নিহত মহিলার নাম নার্গিস বেগম। উরির মোহুরার কাছে একটি গাড়িতে পাকিস্তানি গোলাবর্ষণের ফলে তাঁর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাফিজা নামে আরেক মহিলা। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পাশাপাশি, এদিন ভোর ৩টে ৫০ থেকে ৪টে ৪৫ এর মধ্যে বিস্ফোরণের শব্দ শোনা যায়। যার ফলে জম্মু শহরের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সেই সময় পাকিস্তানের দিক থেকে আসা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ভারতের বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তান জম্মু, পাঠানকোট, উধমপুর এবং অন্যান্য এলাকায় সামরিক ঘাঁটিগুলিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে। ভারতীয় বাহিনী সেগুলিকে সফলভাবে প্রতিহত করে। এদিন নিয়ন্ত্রণরেখা বা এলওসি বরাবর তীব্র গোলাবর্ষণ এবং গুলিবর্ষণ করে পাক বাহিনী। যার ফলে জম্মুকাশ্মীরের একাধিক সেক্টর ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, গত এপ্রিল কাশ্মীরে পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত হিসেবে মঙ্গলবার গভীর রাতে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালায়। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে এই অভিযান চালিয়ে নয়টি জায়গায় একাধিক জপঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত।

Post Views: 78

Continue Reading

Previous: তাপপ্রবাহের অস্বস্তি মুক্তি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
Next: গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গায়ক পবনদীপ রাজন, কেমন আছেন তিনি?

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026

You may have missed

SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026
trump-128000.jpg

‘হয় আপনি অসৎ, না হয় বোকা!’, সঞ্চালিকাকে আক্রমণ করে লাইভ অনুষ্ঠান ছাড়লেন ট্রাম্প

Online Desk জুন 8, 2026
Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.