Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২ পাক-জঙ্গি

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২ পাক-জঙ্গি

Online Desk আগস্ট 28, 2025
indian-army.jpg

ওঙ্কার ডেস্ক: জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল নিরাপত্তা বাহিনী। জম্মুকাশ্মীরের বন্দিপোড়ায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। তৎপরতার সঙ্গে পদক্ষেপ নিয়ে গুলি চালায় সেনা ও পুলিশের যৌথ বাহিনী। সেই গুলিতে মৃত্যু হয়েছে দুই পাক জঙ্গির। বৃহস্পতিবার সকালে সেনার তরফে এই তথ্য জানানো হয়েছে।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর জম্মুকাশ্মীরে কড়া নজরদারি চালানোর পাশাপাশি জোরকদমে জঙ্গিদমন অভিযান চালাচ্ছে সেনা। পাক অনুপ্রেবেশকারীদের বিরুদ্ধে এর আগেও পদক্ষেপ নিয়েছে ভারতের বাহিনী। সেনা সূত্রে খবর, জম্মুকাশ্মীরের বন্দিপোরার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের পরিকল্পনা করেছিল পাক জঙ্গিরা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে যৌথ অভিযান চালায় সেনা এবং কাশ্মীর পুলিশ। ভারতের নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় দুই পাক জঙ্গির। তবে এখনও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা জানতে তল্লাশি অভিযান জারি রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ‘অপারেশন মহাদেব’ অভিযান চালিয়েছিল সেনা। শ্রীনগরে সেই অভিযানে পহেলগাঁও হামলায় জড়িত থাকা ৩ জঙ্গিকেই নিকেশ করেছে ভারতীয় সেনা। পহেলগাঁওয়ে নারকীয় হামলার পর পাকিস্তানে পালানোর সুযোগ পায়নি তারা। তিন মাস ধরে উপত্যকায় লুকিয়ে ছিল জঙ্গিরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় জানিয়েছিলেন, যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরীহ সাধারণ মানুষদের খুন করেছিল জঙ্গিরা সেই অস্ত্র উদ্ধার করা হয়েছে। বস্তুত পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের মদত ছিল বলে অভিযোগ ভারতের। এই জঙ্গি হামলার জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতের সেনা বাহিনী। সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত।

Post Views: 170

Continue Reading

Previous: বড়সড় ফাঁদ! ভুঁয়ো অভিনয়ের অডিশনের সঙ্গে নাম জড়াল বালাজি টেলিফিল্মসের
Next: দুর্গাপুজার আগে উত্তরবঙ্গগামী ১১৩টি ট্রেন বাতিল, দুর্ভোগে পরতে পারেন বহু ভ্রমণকারী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.