Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বঙ্গ ভোটে কড়া নজর কমিশনের, প্রতি দফায় ২ থেকে আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে

বঙ্গ ভোটে কড়া নজর কমিশনের, প্রতি দফায় ২ থেকে আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে

Online Desk মার্চ 17, 2026
COMPANI.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় ভোটের দামামা বেজেছে। আসন্ন বিধানসভা ভোট শান্তিপূর্ণ এবং সন্ত্রাসমুক্ত ভোট করতে বদ্ধ পরিকর কমিশন। সেকারণেই এবার ভোটের সময় প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে। ধাপে ধাপে আসতে পারে আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশনের তরফে এমন জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।
কমিশন সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কমিশনের কড়া নজরদারিতে এবার ভোট হবে। প্রতি দফায় দুই থেকে আড়াই হাজার কেন্দ্রীয় বাহিনী এবার উপস্থিত থাকবে। সিইও অফিসে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থাকবে। ডিইও-তেও কন্ট্রোল রুম থাকবে। সেখান থেকে নির্বাচনের সময় নজরদারি চলবে।
কমিশন জানিয়েছে, প্রতি দফায় প্রতি জেলায় দুজন পুলিশ পর্যবেক্ষক থাকবেন এবং কমিশনারেটে দু’জন পুলিশ পর্যবেক্ষক থাকবেন। ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বুথ স্তরে কেন্দ্রীয় বাহিনীকে পূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে। ভুয়ো তথ্য ছড়ানো রুখতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। এই বিষয়ে ইন্টারনেট মাধ্যমের উপর নজরদারি রাখা হবে বলে জানানো হয়েছে।
জানা গিয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে তিন স্তরের নজরদারি ব্যবস্থা রাখা হচ্ছে। প্রয়োজন হলে আকাশপথ থেকেও নজরদারি চালানো হবে। সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে। কোনও ভোটকেন্দ্রে ভয় দেখানো, হামলা বা অন্য কোনও অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে, সেখানে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বুথে নিরাপত্তায় আরও কড়া হচ্ছে কমিশন। ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হয়েছে।

Post Views: 128

Continue Reading

Previous: নদিয়ায় বামেদের প্রার্থী তামান্নার মা, ন্যায়বিচারের দাবিতে সাবিনা ইয়াসমিনের নতুন লড়াই শুরু
Next: ‘বর্বর, কাপুরুষোচিত’, কাবুলের হাসপাতালে পাকিস্তানের হামলার নিন্দা জানাল ভারত

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.