Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শুক্রেই ইস্তাহার প্রকাশ করতে পারে তৃণমূল! কী চমক থাকবে?

শুক্রেই ইস্তাহার প্রকাশ করতে পারে তৃণমূল! কী চমক থাকবে?

Online Desk মার্চ 20, 2026
20260307_150934.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের ২৯১ বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকা প্রকাশের চার দিনের মাথায় অর্থাৎ শুক্রবার ইস্তাহার প্রকাশ করতে চলেছে জোড়াফুল শিবির। এমনটাই খবর সূত্রের। ইতিমধ্যে সেই ইস্তাহার নিয়ে জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন নির্বাচনের বৈতরণী পার হতে বেশ কিছু চমক থাকতে পারে তৃণমূলের ইস্তাহারে।

সূত্রের খবর, বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি তো থাকবে তৃণমূলের ইস্তাহারে। সেই সঙ্গে বিশেষ চমক থাকতে পারে স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে। গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান যেমন ইস্তাহারে থাকবে, তেমনই আগামী ৫ বছরের কাজের পরিকল্পনাও থাকছে ইস্তাহারে। বাঙালি অস্মিতা রক্ষায় জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে, ‘যে লড়েছে সবার ডাকে, সেই জেতাবে বাংলা মাকে।’ সূত্রের খবর, যুব ও মহিলাদের জন্য আলাদা করে ঘোষণা থাকবে ইস্তাহারে।উল্লেখ্য, ২০২১ সালের ইস্তাহারে দুয়ারে রেশন, মা ক্যান্টিন সাড়া ফেলে দিয়েছিল রাজ্যে। ২০২৬ এর নির্বাচনেও বেশ কিছু চমক থাকবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। গত ১৫ মার্চ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য নির্ঘন্ট প্রকাশ করেছে। কমিশন জানিয়েছে দু’দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় হবে ২৯ এপ্রিল। প্রথম দফা ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২ আসনে। সমস্ত আসনের ভোটের গণনা হবে আগামী ৪ মে।

Post Views: 155

Continue Reading

Previous: ‘সবসময়’এ ‘বিদায়’ আসছে, প্রকাশ্যে এল অনুষা-শাওনের সিরিজের লুক
Next: ‘মোদীজিকে ভোট দিন, ভাতা নয় বেতন ডবল করে দেবে’, চা-চক্রে দিলীপ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.