Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘সারা জীবন মিলবে লক্ষ্মীর ভান্ডার’, দলের ইস্তাহার প্রকাশ করে ঘোষণা মমতার

‘সারা জীবন মিলবে লক্ষ্মীর ভান্ডার’, দলের ইস্তাহার প্রকাশ করে ঘোষণা মমতার

Online Desk মার্চ 20, 2026
20260320_171733.jpg

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ ১৫ বছর পশ্চিমবঙ্গে সরকার সামলেছে তৃণমূল কংগ্রেস। চতুর্থ বার তারা আবার ফিরে আসতে মরিয়া। শুক্রবার ইস্তাহার প্রকাশে কী চমক দেয় জোড়াফুল শিবির সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। এদিন অভিষেককে পাশে বসিয়ে নির্বাচনী ইস্তাহার প্রকাশ অনুষ্ঠান থেকে বড় ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মোদী সরকার এবং নির্বাচন কমিশনকে নিশানা করার পাশাপাশি দিলেন একগুচ্ছ প্রতিশ্রুতি।

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সারা জীবন মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাবেন। তাঁর কথায়, ‘লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি করেছি। বলেছি, সারা জীবন পাবে। যদি কেউ বলে, করব, তারা ভোটের সময় বলবে করব, তার পরে করব না। আমরা করে দিয়েছি।’ সেই সঙ্গে যুবকদের ভাতা এবং চাকরি নিয়ে মন্তব্য করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘এক কোটি যুবকদের ভাতা দেওয়া হচ্ছে। যারা বৃত্তি পাচ্ছেন, তারাও পাবেন ভাতা। যত দিন চাকরি না পাচ্ছেন, তত দিন এই ভাতা দেব। ২ কোটি ছেলে-মেয়েদের চাকরি দিয়েছি।’

কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বলে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের অঙ্গীকার, প্রতিজ্ঞা, যা বলি, তাই করে দেখাই। আর কোনও উন্নয়ন বাকি রয়েছে বলে মনে হয় না। ১ কোটি ২০ লক্ষ কাঁচা বাড়ি দিয়েছি। টাকা বন্ধ করা সত্ত্বেও। ক্ষমতায় যখন আসি, পানীয় জল যেত ২ লক্ষ বাড়িতে। এখন এক কোটি বাড়িতে যায়।’ তিনি আরও বলেন, ‘আগামী দু’-এক বছরে চাইব, সকলের বাড়িতে পৌঁছে যাক পানীয় জল। এটা অঙ্গীকার।’

Post Views: 141

Continue Reading

Previous: চীনে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ বিক্রম দোরাইস্বামী
Next: প্রকাশ্যে ফাঁসি ১৯ বছরের কুস্তিগীর, ইরানে মানবাধিকার নিয়ে তীব্র বিতর্ক

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.