Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • সিপিএমের বিরুদ্ধে কতটা গর্জন? কৌতুহলী একুশের জনতা

সিপিএমের বিরুদ্ধে কতটা গর্জন? কৌতুহলী একুশের জনতা

Online Desk জুলাই 21, 2023
Screenshot_20230721-095958_copy_450x300.png

সুমিত চৌধুরী: আজ মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে মূলত কাকে নিশানা করেন সেদিকে রাজনৈতিক মহল কৌতূহলের সঙ্গে তাকিয়ে থাকবে। কারণ একুশে জুলাই কংগ্রেসের যে ১৩ জন কর্মী শহীদ হয়েছিলেন তখন বামফ্রন্টের জমানা। বামফ্রন্টের আমলেই পুলিশখোদ চৌরঙ্গীর বুকে গুলি চালিয়ে তের জন যুব কংগ্রেস কর্মীকে হত্যা করে।
যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মূলত নিশানা করা হয়েছে সিপিএম তথা বামফ্রন্টকে। ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করবার ব্যাপারে কোন বার ই বাম সরকারের পুলিশ অনুমতি দিত না। আর প্রতিবারই পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মঞ্চ বেঁধে সভা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্ষমতায় আসবার পর পরিস্থিতি পুরো বদলায়। একুশে জুলাই এর সভা তৃণমূল প্রথম যেবার জেতে সেবার ব্রিগেডে হয়েছিল।
কিন্তু রাজ্যে ক্ষমতার ভারসাম্যে দ্রুত পরিবর্তন হয়েছে। সিপিএমের জায়গায় প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে বিজেপি। যে বিজেপি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে এন্ট্রি নিয়েছিল।
সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনেও কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিক্ত রাজনৈতিক লড়াই হয়েছে।
কিন্তু তারপর জাতীয় রাজনীতিতে যে পট পরিবর্তন হয়েছে তাতে ইয়েচুরি এবং অধীর চৌধুরী নেতারা একইসঙ্গে মমতার সঙ্গে মঞ্চ শেয়ার করেছেন বেঙ্গালুরুতে।
যা নিয়ে তৃণমূল স্তরে বাম কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট দোলাচল।
পরিস্থিতি এতটাই চাপের যে সীতারাম ইয়েচুরি থেকে মোহাম্মদ সেলিম সকলকেই বলতে হয়েছে সিপিএম তৃণমূলের সঙ্গে কোন সমঝোতায় যাচ্ছে না। রাজ্যস্তরে শুভেন্দু অধিকারী পাল্টা প্রচারে নেমে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ইয়েচুরিকে নিয়ে আরো বেশি করে চুরি করবেন।
সুতরাং এই পরিস্থিতিতে একুশে জুলাই এর মঞ্চ থেকে মমতা কতটা বিজেপিকে আক্রমণ করেন আর কতটা সিপিএমকে আক্রমণ করেন সেটা দেখবার।
অবশ্য রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে মমতা সিপিএমের বিরুদ্ধে আক্রমণে ঝাঁজ কমাবেন না। কারণ সে ক্ষেত্রে তৃণমূল বিরোধী ভোটে সিপিএম কংগ্রেস জোট যেটুকু থাবা বসিয়েছে সেটা আবার চাপের মুখে পড়ে যাবে। বরং সিপিএম কংগ্রেস শিবির যদি তৃণমূল বিরোধী একটা অবস্থান রাজ্যে ধরে রাখতে পারে তাহলে মমতা বিরোধী ভোট পুরোটা বিজেপি পাবে না। সংসদীয় পাটি গণিতের সহজ অংকে সে ক্ষেত্রে আপাতত লাভ মমতার।
ইতিহাসের ছোট তথ্য একটা মনে রাখা দরকার। একুশে জুলাই যখন গুলিতে ১৩জন মারা যান তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি। এটা তৃণমূল কংগ্রেস জন্ম নেয়ার পাঁচ বছর আগের ঘটনা। মমতা তখন যুব কংগ্রেস নেত্রী হিসেবে এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন। কংগ্রেস একটা অভিযোগ করতো মমতা কংগ্রেসের শহীদদের হাইজ্যাক করে নিয়েছেন। কংগ্রেস প্রতি বছর সেই জন্য আলাদা করে একটা শহীদ স্মরণ করতে একুশে জুলাই। আরে বহড়ে যেটা মমতার সমাবেশ থেকে অনেক ছোট হলেও একটা রাজনৈতিক তাৎপর্য ছিল। কংগ্রেস আদৌ এবার সেই ছোট অনুষ্ঠানটা করে কিনা সেটাও রাজনৈতিক মহল দেখবে।

Post Views: 111

Continue Reading

Previous: বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন
Next: তৃণমূলের শহীদ দিবসে ধর্মতলা চত্বরে জনসমাবেশ

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.