Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভর্তুকি যুক্ত টমেটোর দাম ১০ টাকা কমালো কেন্দ্র

ভর্তুকি যুক্ত টমেটোর দাম ১০ টাকা কমালো কেন্দ্র

Online Desk জুলাই 17, 2023
Tamato.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ ভর্তুকি যুক্ত টমেটোর দাম ১০ টাকা কমানোর কথা ঘোষণা করল কেন্দ্র। সোমবার ১৬ জুলাই থেকেই দেশ জুড়ে পাঁচশোরও বেশি আউটলেটে ৮০ টাকা কেজিতেই মিলবে টমেটো। এর আগে ভর্তুকিযুক্ত টমেটোর দাম ছিল কিলো প্রতি ৯০ টাকা। রাজধানী দিল্লিতেও দিন দুয়েক আগেও সরকার পরিচালিত ভ্রাম্যমান সবজির গাড়িতে টমেটো বিকিয়েছে ৯০ টাকা কেজিতে। এবার দিল্লির বাইরেও দেশের পাঁচশোরও বেশি সরকার নিয়ন্ত্রিত বাজারে কেন্দ্রীয় সরকার নির্ধারিত ৮০ টাকাতেই মিলবে রান্না ঘরের অতি প্রয়োজনীয় সবজিটি। সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। প্রসঙ্গত খোলা বাজারে কলকাতায় ১২০ থেকে ১৪০ টাকার আশপাশে বিকোচ্ছিল রান্না ঘরের অতি প্রয়োজনীয় এই সবজিটি। কিন্তু কেন হঠাৎ এই দাম বৃদ্ধি ? কোলে মার্কেট ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কমল দে ওঙ্কার বাংলা ডিজিটালকে জানান রাজ্যের উৎপাদিত টমেটো শেষ হয়ে গেছে। এখন যে টমেটোগুলি বাজারে পাওয়া যাচ্ছে তা মূলত আসছে বেঙ্গালুরু থেকে। বেঙ্গালুরু থেকে টমেটো আনতে পরিবহন খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। পাশাপাশি বেঙ্গালুরুতে যেখানে টমেটোর চাষ হয় বন্যার কারণে সেই সব জায়গা ভেসে গেছে। ফলে ফলনও কম হয়েছে এবার। চাহিদার থেকে জোগান কম হওয়ায় বাজার অর্থনীতির নিয়মেই বাড়ছে দাম। তবে তিনি জানান ১০০ টাকার বেশি দাম হওয়া কখনই উচিত নয়। কিছু শ্রেণীর ফাটকা ব্যবসায়ী চাহিদা তুঙ্গে থাকায় কালোবাজারি করছেন। প্রসঙ্গত টমেটোর দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন করেছিল রাজ্য সরকারও। তবে তাতে তেমন কোনও হেরফের হয়নি পরিস্থিতির।

Post Views: 259

Continue Reading

Previous: আয়ারল্যান্ড সফরে বিশ্রামে যেতে চলেছেন কোচ দ্রাবিড় সহ সিনিয়ররা
Next: নিউ ক্যাসেল ইউনাইটেড এফসির উপদেষ্টামণ্ডলীতে বিশিষ্ট শিক্ষাবিদ ড: মেহজেব চৌধুরী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.