Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হাওড়া ডিভিশনে বাতিল হতে চলেছে একাধিক ট্রেন, জানাল পূর্ব রেল

হাওড়া ডিভিশনে বাতিল হতে চলেছে একাধিক ট্রেন, জানাল পূর্ব রেল

Online Desk নভেম্বর 1, 2025
local-train.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী সপ্তাহের শুরুতেই হাওড়া ডিভিশনে বাতিল হতে চলেছে একগুচ্ছ ট্রেন। রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ট্রেন বাতিল করা হয়েছে বলে পূর্ব রেল সূত্রে খবর। ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে যাত্রীদের উদ্দেশে এ কথা জানানো হয়েছে।

রেল সূত্রের খবর, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় রক্ষণাবেক্ষণের কাজ হবে। মূলত ধাত্রীগ্রাম ও সমুদ্রগড় স্টেশনের মাঝে আপ লাইনে এই কাজ হবে। সেই কাজের জন্য মাঝে মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে। আগামী ৪ থেকে ২৫ নম্ভেবরের মধ্যে ৭ দিনের জন্য এই পাওয়ার ব্লক করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১ ও ২৫ নম্ভেবর ব্যান্ডেল থেকে ৩৭৭৪১ নম্বরের ট্রেন বাতিল থাকবে। পরিষেবা বন্ধ থাকবে কাটোয়া থেকে ৩৭৭৪২ নম্বর ট্রেনেরও। পাশাপাশি ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। ৩৭৭৪৩ ব্যান্ডেল-কাটোয়া লোকাল ব্যান্ডেল থেকে ৪টে ৩০ মিনিটে ছাড়ার বদলে ৫টে ২০ মিনিটে ছাড়বে। এই দিনগুলিতে ব্লক চলার কারণে স্পেশাল ট্রেনের পথ পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত অক্টোবর মাসের ১৬ তারিখ থেকে ২১ নম্ভেবর পর্যন্ত। এই কাজ হওয়ার কথা ছিল। কিন্তু রাস পূর্ণিমার কারণে সিদ্ধান্ত বদল করে রেল কর্তৃপক্ষ। অন্য দিকে, এই ট্রেন বাতিলের ফলে যাত্রীরা দুর্ভোগের আশঙ্কা করছেন। অফিস বা কর্মক্ষেত্রে যেতে হয়রানির শিকার হতে হবে বলে মনে করছেন নিত্য যাত্রীরা।

Post Views: 112

Continue Reading

Previous: ‘মুভিং ফোকস’ এবার ৩১ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে, ক্যামেরা বন্দী গৌতম ঘোষের কর্মজীবন
Next: জন সুরাজ কর্মী খুনের মামলায় গ্রেফতার জেডিইউ প্রার্থী অনন্ত সিং, নির্বাচনের আগে চাঞ্চল্য বিহারে

সম্পর্কিত গল্প

kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026
abhishek.png

‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.