Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রয়াগরাজে প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, আহত ২ পাইলট

প্রয়াগরাজে প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, আহত ২ পাইলট

Online Desk জানুয়ারি 21, 2026
plane.jpg

ওঙ্কার ডেস্কঃ প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। বুধবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এই ঘটনায় বিমানে থাকা দুই পাইলট আহত হয়েছেন। তবে হতাহতের কোনও খবর নেই।
সূত্রের খবর, বুধবার সাড়ে ১২টা নাগাদ প্রয়াগরাজের রামবাগ এলাকায় কেপি কলেজের কাছে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে। বিমানে দু’জন পাইলট ছিলেন। দুর্ঘটনার আঁচ বুঝে শেষ মুহূর্তে প্যারাশুট নিয়ে লাফ দেন। জানা গিয়েছে, বিমানটি একটি পুকুরে আছড়ে পড়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। পৌঁছেছে দমকল ও উদ্ধারকারী দল। সূত্রের খবর, ওই বিমানটি চালাচ্ছিলেন গ্রুপ ক্যাপ্টেন প্রবীণ আগরওয়াল এবং গ্রুপ ক্যাপ্টেন সুনীলকুমার পাণ্ডে। এই ঘটনায় দু’জনেই বেশ আহত হয়েছেন। দুই পাইলটই হাসপাতালে চিকিৎসাধীন।
কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা স্পষ্ট না হলেও, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মাঝ-আকাশে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে।

Post Views: 161

Continue Reading

Previous: নাগাল্যান্ডকে ৪ গোল দিয়ে সন্তোষ যাত্রা শুরু বাংলার
Next: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রামমন্দিরে জঙ্গি হামলার সতর্কতা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.