Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি দলকে বাধা, বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বললেন ‘আমিও যাব’

ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি দলকে বাধা, বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বললেন ‘আমিও যাব’

Online Desk অক্টোবর 8, 2025
mamata-f.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের পর সে রাজ্যে পরিদর্শনে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছে জোড়াফুল শিবিরের প্রতিনিধি দল। কুণাল, সায়নীদের সেই দল বাধার মুখে পড়ার পর বাংলা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সে রকম হলে আমিও যাব। দেখি কার কত দম!’

উল্লেখ্য, ধস বিধ্বস্ত উত্তরবঙ্গে গিয়ে সোমবার আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় খগেনকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে ত্রিপুরার বিজেপি কর্মী সমর্থকরা আগরতলায় তৃণমূলের পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায়। ভাঙচুর করা হয় জোড়াফুল শিবিরের দলীয় কার্যালয় সেই ঘটনার পর ত্রিপুরায় গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে তৃণমূলের প্রতিনিধিদল। এই দলে রয়েছেন দলের মুখপাত্র কুণাল, যাদবপুরের সাংসদ তথা তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, মন্ত্রী বিরবাহা হাঁসদা, সাংসদ সুস্মিতা দেব এবং ছাত্র নেতা সুদীপ রাহা।

কুণাল ঘোষরা অভিযোগ করেন, বুধবার ত্রিপুরা বিমানবন্দর থেকে দলীয় পার্টি অফিসে যাওয়ার জন্য চারটি গাড়ি থাকার কথা থাকলেও ছিল একটি মাত্র গাড়ি। বিমানবন্দরের বাইরে থাকা প্রিপেড ট্যাক্সি করে যাওয়ার পরিকল্পনা করেন তাঁরা। কিন্তু অভিযোগ, তাতেও বাধা দেওয়া হয় পুলিশের তরফে। যদিও পরে অবশ্য গাড়ির ব্যবস্থা হয় তৃণমূল প্রতিনিধিদলের জন্য। এদিন আগরতলায় বসে সাংবাদিকদের সায়নী ঘোষ বলেন, ‘যদি আমরা এতটাই নগন্য হই, যদি আমাদের থাকা না থাকাকে ত্রিপুরার বিজেপি সরকারের কোনও সমস্যা না হয় তাহলে তৃণমূলের পার্টি অফিস কেন ভাঙা হল? যদি আমাদের কোনও রকমের গুরুত্বই ত্রিপুরার মাটিতে না থাকে তাহলে মাত্র ছয় জনের প্রতিনিধি দল, যার মধ্যে চার জন মহিলা, এক জন সিনিয়র কুণালদা, আর ছাত্র নেতা সুদীপ। এত কীসের ভয়, যে আমাদেরকে বিমানবন্দর চত্বরের বাইরে পা রাখতে দেওয়া হচ্ছে না তার আগে ড্রাইভারদেরকে হুমকি এবং ধুমকি ফোন দেওয়া হচ্ছে।’

Post Views: 123

Continue Reading

Previous: শ্রীনিধিকে উড়িয়ে শিল্ড শুরু বাগানের
Next: নির্বাচনী রণকৌশল ঠিক করতে বৃহস্পতিবার বৈঠক বিজেপির

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.