Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইউক্রেনে আক্রমণ নিয়ে পুতিনকে সতর্ক করলেন ট্রাম্প

ইউক্রেনে আক্রমণ নিয়ে পুতিনকে সতর্ক করলেন ট্রাম্প

Online Desk মে 28, 2025
20250528_120626.jpg

ওঙ্কার ডেস্ক: যুদ্ধবিরতিতে অনীহা এবং ইউক্রেনে আক্রমণ করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এবার কড়া ভাষায় সতর্ক করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্টকে নিশানা করে ট্রাম্প বলেন, পুতিন আগুন নিয়ে খেলছেন।

ট্রুথ সোশ্যালে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘ভ্লাদিমির পুতিন বুঝতে পারছেন না, আমি না থাকলে, রাশিয়ার সঙ্গে ঠিক কী হত। অনেক খারাপ কিছু ঘটে যেতে পারত। আমি জোর দিয়ে বলছি সত্যিই খুব খারাপ কিছু হতে পারত। উনি এখন আগুন নিয়ে খেলছেন।’ উল্লেখ্য রবিবার পুতিনের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি জানিয়েছিলেন, রুশ প্রেসিডেন্টকে বহু বছর ধরে চেনেন। কিন্তু তাঁকে এমন রূপে আগে কখনও দেখেননি। রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করায় বিরক্ত হন ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্টকে পাগল বলেন তিনি।

অন্য দিকে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ট্রাম্প বলেছেন পুতিন আগুন নিয়ে খেলছেন এবং রাশিয়ার সঙ্গে খুব খারাপ কিছু ঘটবে। আমি জানি, খুব খারাপ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। আমি আশা করি ট্রাম্প এটা বুঝতে পেরেছেন।’

প্রসঙ্গত শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক জায়গায় এয়ার স্ট্রাইক চালিয়েছে রাশিয়া। যার ফলে মৃত্যু হয়েছে কম করে ১২ জনের।

Post Views: 255

Continue Reading

Previous: ২৯ ও ৩০ মে বাংলা, বিহার-সহ চার রাজ্য সফরে প্রধানমন্ত্রী
Next: হাতির তাণ্ডবে সাঁকরাইলের চুনপাড়া গ্রামে আতঙ্ক, ক্ষতিপূরণের দাবি গ্রামবাসীদের

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.