Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তান-চিনের মত দেশ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, নিঃশব্দে সামরিক বাজেটে ১৫ শতাংশ বরাদ্দ অর্থমন্ত্রীর

পাকিস্তান-চিনের মত দেশ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, নিঃশব্দে সামরিক বাজেটে ১৫ শতাংশ বরাদ্দ অর্থমন্ত্রীর

Online Desk ফেব্রুয়ারি 1, 2026
Nirmala-Defence.jpg

ওঙ্কার ডেস্কঃ গত বছরের যুদ্ধের পর সামরিক ক্ষেত্রকে বাড়তি গুরুত্ব দিল কেন্দ্র। দেশের ইতিহাসে সামরিক খাতে সর্বোচ্চ বরাদ্দ করা হল ২০২৬ সালের বাজেটে। গত বছর সামরিক খাতে ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ ছিল। এবছর সেটাই বাড়িয়ে করা হয়েছে ৭.৮৫ লক্ষ কোটি টাকা। সামরিক বাজেট এক বছরে ১৫ শতাংশ বাড়ল।
এই অর্থ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, প্রযুক্তি ক্রয় ও সামরিক উৎপাদনের ক্ষেত্রে প্রতিরক্ষা তহবিলে জমা থাকে। মনে করা হচ্ছে, এই বিপুল বরাদ্দের জেরে ১১৪টি রাফালে বিমান এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয়ের জন্য যে আলোচনা চলছে, তা নয়া মাত্রা পাবে। এর পাশাপাশি মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে স্বদেশী প্রতিরক্ষা উৎপাদন আরও বাড়ানোর দিকে জোর দেবে সরকার।
বিশেষজ্ঞরা বলছেন, গত বছর সিঁদুর অভিযানের পরও মোদী সরকার প্রতিরক্ষা খাতকে আরও ঢেলে সাজাতে তৎপর হয়েছে। কেন্দ্রের যে স্পষ্ট মনোযোগ রয়েছে তা বাজেট বরাদ্দের মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠেছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, এই বাড়তি বরাদ্দের মূল লক্ষ্য হল সামরিক প্রস্তুতি জোরদার করা, সেনার অস্ত্রের আধুনিকীকরণ ও সেনাকর্মীদের জন্য নানা কল্যাণমূলক পদক্ষেপ নেওয়া।
উল্লেখ্য, বর্তমানে যুদ্ধে মেতে রয়েছে বিশ্বের বেশিরভাগ দেশ। পাকিস্তান ও চিনের সঙ্গে দীর্ঘ শত্রুতা রয়েছে ভারতের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারত বিরোধীতা বেড়েছে। গোটা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সামরিক খাতে শেষ কয়েক বছর ধরে লাগাতার বরাদ্দ বাড়িয়ে চলেছে সরকার।

Post Views: 199

Continue Reading

Previous: ভোট পাবে না বলে বাংলা বাদ; বাজেট নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতা ব্যানার্জীর
Next: মাঘী পূর্ণিমায় বাসন্তীতে প্রণবানন্দ বিদ্যামন্দির ও ওঙ্কার বিদ্যাভবনের শুভ উদ্বোধন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.