Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Online Desk মে 10, 2025
20250510_153925.jpg

ওঙ্কার ডেস্ক: চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত। এই আবহে দেশের ব্যাঙ্কগুলির কাজকর্ম ও সাইবার নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শুক্রবার সেই বৈঠকে অংশ নিয়েছিলেন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলির সিইও এবং বিমা কোম্পানিগুলির সিইওরা।

ব্যাঙ্কিং ব্যবস্থার পরিচালনা ও সাইবার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে পর্যালোচনা হয় ওই বৈঠকে। ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ইউপিআই-এর মতো ডিজিটাল অ্যাপ্লিকেশন নিয়েও আলোচনা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশের সমস্ত ব্যাঙ্ককে যে কোনও পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ সতর্ক এবং প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। দেশের সীমান্তবর্তী এলাকায় ব্যাঙ্কের শাখাগুলিতে কর্মরত কর্মীদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছেন নির্মলা সীতারমন। পাশাপাশি বিমা কোম্পানিগুলিকে সময়মতো ক্লেম নিষ্পত্তি করতে এবং নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইওরা জানিয়েছেন, সমগ্র ব্যাঙ্কিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাইবার আক্রমণ থেকে বাঁচার জন্য ব্যাঙ্কগুলি অ্যান্টি- ডিডিওএস ব্যবস্থা চালু করেছে। বৈঠকে নির্মলা সীতারমন ভূ-রাজনৈতিক উত্তেজনা চলাকালীন সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে ব্যাঙ্কিং ব্যবস্থা স্বাভাবিক রাখতে এই উচ্চ পর্যায়ের বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Post Views: 228

Continue Reading

Previous: “পাকিস্তানের জয়” লেখা চিরকুট নদীয়ার জওয়ানের বাড়িতে , তদন্তে নেমেছে পুলিশ
Next: কীভাবে ভারত বেছে নিল কোন পাক বিমানঘাঁটিতে হামলা চালাবে ?

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.