Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কসবায় একই পরিবারের তিন জনের অস্বাভাবিক মৃত্যু!

কসবায় একই পরিবারের তিন জনের অস্বাভাবিক মৃত্যু!

Online Desk জুন 18, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: শহর কলকাতায় আবারও চাঞ্চল্যকর ঘটনা। কসবার রাজডাঙায় একই পরিবারের তিন জনের অস্বাভাবিক মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য। আত্মহত্যা নাকি খুন, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি ‘সুইসাইড নোট’ও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা সম্পর্কে স্বামী স্ত্রী এবং পুত্র। ৭০ বছরের সরজিৎ ভট্টাচার্যকে ফ্ল্যাটের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পাশের ঘর থেকে উদ্ধার করা হয় তাঁর স্ত্রী গার্গী ভট্টাচার্য (৬৮) এবং তাঁদের ছেলে আয়ুষ্মান ভট্টাচার্যর (৩৮) দেহ। মৃত সরজিৎ ভট্টাচার্য জমি বাড়ি কেনাবেচার দালাল ছিলেন। ওই পরিবার সামাজিক মেলামেশা খুব করত বলে দাবি স্থানীয়দের। স্থানীয়দের দাবি, রাজডাঙা গোল্ড পার্কের ৫০ নম্বর ফ্ল্যাটের দরজা মঙ্গলবার সকাল থেকেই বন্ধ ছিল। ঘর থেকে কেউ বাইরে না বেরোনোয় প্রশ্ন জাগে স্থানীয়দের মধ্যে। বিকেলের থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। বাড়ির কোলাপসিবল গেট ভিতর থেকে তালাবদ্ধ থাকায় তা ভেঙে ভিতরে ঢোকেন তদন্তকারীরা। বাড়ির ভিতরে ঢুকে সরজিত গার্গী এবং আয়ুষ্মান এর ঝুলন্ত দেহ করা হয়। পুলিশ জানিয়েছে বাড়ির ভিতর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তিন জনেই স্বেচ্ছায় আত্মহননের সিদ্ধান্ত নিয়েছেন বলে সেই নোটে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চেই কসবায় আড়াই বছরের শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী হন তার বাবা সোমনাথ রায় ও মা সুমিত্রা রায়। সেই ঘটনার প্পর ফের একবার অস্বাভাবিক মৃত্যুর কারণে শিরোনামে উঠে এল কসবা।

Continue Reading

Previous: ধুলাগড়ে খুন ট্রাক চালক, সিসিটিভিতে হাড় হিম মুহূর্তের ছবি
Next: অবশেষে কলকাতায় মেসি, আসবেন ইডেনে

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.