Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে ৭ বছর বয়সী শিশুকে নৃশংসভাবে খুন, ব্যাগের ভিতর থেকে উদ্ধার দেহ

উত্তরপ্রদেশে ৭ বছর বয়সী শিশুকে নৃশংসভাবে খুন, ব্যাগের ভিতর থেকে উদ্ধার দেহ

Online Desk সেপ্টেম্বর 27, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: এক শিশুকে নৃশংস ভাবে খুন করার অভিযোগ। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আজমগড়ের সিধারি শহরে এই ঘটনা ঘটেছে। খুনের ঘটনায় এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। কোন উদ্দেশে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত শিশুর নাম শাহজেব। ৭ বছর বয়স তার। বুধবার টিউশন ক্লাসে যাওয়ার পর থেকে ছেলেটির খোঁজ মিলছিল না। তাকে শেষ বার দেখা যায় শৈলেন্দ্র কুমার নিগম ওরফে মান্টু নামের এক জনের সঙ্গে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে বাইরে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে মান্টু। সে যখন দোলনায় খেলছিল এই অজুহাত দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। বুধবার সন্ধ্যায় শিশুটির পরিবার সিধারি থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করে। ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২) ধারায় মামলা দায়ের করে পুলিশ। তদন্তকারীরা জানান, বৃহস্পতিবার সকালে, পাঠানি টোলায় প্রতিবেশীর বাড়ির গেটের সামনে একটি ব্যাগের ভেতর থেকে ছেলেটির গুরুতরভাবে বিকৃত দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ইটোরার ডেন্টাল কলেজের কাছে সিদ্ধার্থ ও মুবারকপুর পুলিশের যৌথ অভিযানে শৈলেন্দ্র কুমার নিগম এবং রাজা নিগম নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তারা দুজনেই পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই অভিযুক্তই আহত হয়। শিশুটির পরিবারের অভিযোগ, শৈলেন্দ্র কুমার নিগম পুরনো শত্রুতার জেরে ছেলেটিকে খুন করেছে।

Post Views: 132

Continue Reading

Previous: তামিলনাড়ুতে দলিত পড়ুয়াদের জন্য পথ বন্ধ করার অভিযোগ
Next: মহোৎসব

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.