Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যোগীরাজ্যে মূক ও বধির নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ

যোগীরাজ্যে মূক ও বধির নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ

Online Desk এপ্রিল 17, 2025
20250417_111341.jpg

ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশের রামপুর জেলায় মূক ও বধির এক নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণের অভিযোগ উঠল। নির্যাতিতাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এনকাউন্টারের পর এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ১১ বছর।
মঙ্গলবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। বুধবার সকালে, তাকে একটি মাঠে নগ্ন এবং আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায়। তড়িঘড়ি উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে মিরাটের হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় পকসো আইনে এফআইআর দায়ের করেছে পুলিশ।

ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সন্দেহভাজন হিসেবে স্থানীয় দান সিং (২৪) কে চিহ্নিত করে। তাকে ধরার চেষ্টা করার সময় সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এর পর পুলিশও পাল্টা গুলি চালায়।

রামপুর পুলিশ প্রধান বিদ্যা সাগর মিশ্র বলেন, মেয়েটির মা পুলিশের কাছে একটি অভিযোগ করেছিলেন। সেখানে বলা হয়েছিল, তাঁর মূক ও বধির মেয়েকে যৌন নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা একটি মামলা দায়ের করেছি এবং মেয়েটির ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করেছি। অভিযুক্তকে খুঁজে বের করার জন্য তিনটি দল গঠন করা হয়েছে। আমরা যখন তাকে গ্রেফতারের চেষ্টা করি, তখন সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। অভিযুক্ত গুলিবিদ্ধ হয়। মেয়েটির চিকিৎসা চলছে।’

তিনি বলেন আরও বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে অভিযুক্ত তার বাড়ির বাইরে মেয়েটির সঙ্গে কথা বলছে। ‘তারপর সে তাকে এমন কোথাও নিয়ে যেতে রাজি করায় যেখানে তাকে ধর্ষণ করা হয়েছিল।’

নির্যাতিতার চিকিৎসা করেছেন, সেই চিকিৎসক অঞ্জু সিং সংবাদ মাধ্যমকে বলেন, এটি স্পষ্টতই এক বা একাধিক ব্যক্তির দ্বারা ধর্ষণের ঘটনা কারণ তার গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তার মুখে একটি ভোঁতা বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলেও জানান তিনি।

Post Views: 99

Continue Reading

Previous: ৪ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
Next: ‘কাশ্মীর আমাদের হবে’, মন্তব্য পাকিস্তান সেনাপ্রধানের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.