Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাবার খুনের প্রতিশোধ! ১৪ বছর পর খুনিকে গুলি করে হত্যা করল ছেলে

বাবার খুনের প্রতিশোধ! ১৪ বছর পর খুনিকে গুলি করে হত্যা করল ছেলে

Online Desk অক্টোবর 5, 2025
gun-size.jpg

ওঙ্কার ডেস্ক: ১৪ বছর আগে বাবাকে খুন করেছিল, সেই হত্যার প্রতিশোধ নিতে এক ব্যক্তিকে গুলি করে খুন করল ছেলে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মঙ্গলোরা গ্রামে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম জয়বীর। ৪৫ বছর বয়স তাঁর। শনিবার সন্ধ্যায় জয়বীর মাঠ থেকে বাড়ি ফিরছিলেন, অভিযোগ সেই সময় রাহুল (৩০) নামের ওই যুবক তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়বীরের। অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ কুমার সিং সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে পলাতক রাহুল। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই আধিকারিক আরও জানান, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের পরিবারের দায়ের করা অভিযোগ অনুসারে, পুরনো শত্রুতার জেরে জয়বীরকে খুন করা হয়েছে। ২০১১ সালে রাহুলের বাবা ব্রিজপালকে জয়বীর খুন করে, যার জন্য তিনি ১১ বছর জেল খেটেছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর জয়বীর গত তিন বছর ধরে গ্রামেই বসবাস করছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

Post Views: 113

Continue Reading

Previous: সপ্তাহের শুরুতেই ব্লু লাইনে বাতিল ৩৬ টি ট্রেন; রবিবার কার্নিভালের জন্য চলবে অতিরিক্ত মেট্রো
Next: মধ্যপ্রদেশে কাফ সিরাপ কান্ডে গ্রেফতার মুল অভিযুক্ত ডাক্তার, বিভিন্ন রাজ্যে ব্যান করা হয়েছে কোল্ডরিফ

সম্পর্কিত গল্প

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026

You may have missed

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.