Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগদানের আমন্ত্রণ ভারতকে

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগদানের আমন্ত্রণ ভারতকে

Online Desk জানুয়ারি 19, 2026
modi-trump.jpg

ওঙ্কার ডেস্ক: বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ উদ্যোগে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ভারত। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। চিঠিটির বিষয়বস্তু সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
ইজরায়েল–হামাস যুদ্ধ থামাতে আর যুদ্ধোত্তর গাজার পুনর্গঠনের দ্বিতীয় দফা পরিকল্পনার অংশ হিসেবেই এই বোর্ড গঠন করা হয়েছে বলে সূত্রের খবর। ট্রাম্পের ভারতকে আমন্ত্রণ স্পষ্ট করে দিচ্ছে, জটিল সমীকরণের মাঝেও বিশ্ব রাজনীতিতে দিল্লির ভূমিকা তাৎপর্যপূর্ণ।
গত বৃহস্পতিবার ট্রাম্প ‘গাজা বোর্ড অব পিস’ গঠনের কথা ঘোষণা করেন। তাঁর দাবি, যে বৃহত্তর পরিকল্পনা যুদ্ধ শেষ করার উদ্দেশে তৈরি হয়েছে, এটি তারই দ্বিতীয় ধাপ।
চিঠিতে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি “ঐতিহাসিক ও যুগান্তকারী প্রয়াসে” অংশ নিতে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো তাঁর জন্য অত্যন্ত সম্মানের। এই উদ্যোগের সূচনা গাজা সংকট সমাধানের মাধ্যমে হলেও, ভবিষ্যতে তা বৈশ্বিক সংঘাত নিরসনের এক নতুন কাঠামো হিসেবে কাজ করবে।
ভারতের পাশাপাশি আরও অন্তত চারটি দেশ রবিবার জানিয়েছে, তারাও আমন্ত্রণ পেয়েছে। রবিবার জর্ডন, গ্রিস, সাইপ্রাস এবং পাকিস্তান আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেছে। এর আগে কানাডা, তুর্কি, মিশর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা এবং আলবেনিয়াও জানিয়েছিল, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে মোট কত দেশকে ডাকা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
অ্যাসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদনে জানা গিয়েছে, স্থায়ী সদস্যপদ চাইলে বোর্ডে ১ বিলিয়ন মার্কিন ডলার অবদান রাখতে হবে। তবে তিন বছরের মেয়াদি সদস্যপদে কোনও আর্থিক দায়দায়িত্ব নেই। এই তহবিলেই যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন হবে।
গত ২৯ সেপ্টেম্বর তিনি গাজা সংঘাত অবসানের একটি সমন্বিত পরিকল্পনা এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি ২০ দফা রোডম্যাপ ঘোষণা করেছিলেন ট্রাম্প। সেই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে রেজোলিউশন ২৮০৩ গ্রহণ করেছে বলেও জানান তিনি। ট্রাম্প লেখেন, “এখন সময় এসেছে স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার। এই পরিকল্পনার কেন্দ্রবিন্দু হল বোর্ড অব পিস—এটি হবে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থা, যা একটি অন্তর্বর্তী শাসন কাঠামো হিসেবেও কাজ করবে।”
কী এই ‘বোর্ড অব পিস’ –
২০২৫ সালের অক্টোবর মাসে ইজরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ‘বোর্ড অব পিস’ ধারণা তুলে ধরেন ট্রাম্প। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০২৫ সালের নভেম্বরে এই আন্তর্জাতিক সংস্থাটিকে অনুমোদন দেয়। প্রস্তাব অনুযায়ী, বোর্ডটির আজীবন চেয়ারম্যান হবেন ডোনাল্ড ট্রাম্প এবং প্রথম পর্যায়ে এটি গাজা সংকট তদারকি করবে, পরে অন্যান্য বৈশ্বিক সংঘাতেও হস্তক্ষেপ করবে।
গাজা পিস বোর্ডের নির্বাহী কমিটিতে কারা রয়েছে?
জানা গিয়েছে, নির্বাহী কমিটিতে রয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের আরব দুনিয়ার দূত স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা
ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রবার্ট গ্যাব্রিয়েল, ইজরায়েলি কোটিপতি ইয়াকির গাবাই।

Post Views: 85

Continue Reading

Previous: মাঘের শুরুতেই রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত!
Next: বঙ্গে ফের বাম-কংগ্রেস জোটের ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তে তাকিয়ে রাজ্য রাজনীতি

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.