Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • আকাশ পরিষ্কার হলেই পূর্বে সূর্যোদয়

আকাশ পরিষ্কার হলেই পূর্বে সূর্যোদয়

Online Desk আগস্ট 31, 2025
SCO.jpg

বিপ্লব দাশ : তাঁর বিচ্ছুরণে স্পষ্ট হচ্ছে হীরক রাজার দেশ। আর তিনিও যে একনায়ক তা সর্বজন বিদিত। কিন্তু সব হীরক রাজার দেশের আড়ালে একটা দড়ি প্যাঁচাতেই থাকে। ওই যে “দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান……” সত্যি সত্যজিৎবাবুর এলেম ছিল বটে। চল্লিশ বছর আগে যা দেখিয়েছিলেন সেই ট্রেডিশন সমানে চলছে। ফলে রাজা যা করেন তাইই সত্য। তিনি বলবেন, যুদ্ধ থামাতে। যুদ্ধ থেমে যাবে। তিনি বলবেন, নোবেল প্রাইজ দিতে, তাতে ঘাড় দোলাতেই হবে। নইলে শুল্ক-শূল ! তাঁর সমস্ত বাসনার ফর্দ টাঙানো হয় ‘ট্রুথে’। সত্য মিথ্যার বালাই নেই। তিনি রাজা, তার উপর হীরক দেশের রাজা, যা বলবেন তাইই সত্য। তিনিই তো বলেন, প্রবৃত্তির উপর নির্ভর করেন না, তাঁর যা কিছু প্রক্রিয়ার উপর। ফলে নীতি নয়, প্রক্রিয়াই সব। তাঁর ইচ্ছা অনিচ্ছার পিছনে মনুষ্য মস্তিষ্কের কোনো কদর নেই। কারণ, মস্তিষ্কে প্রবৃত্তি থাকে, শক্তিতে থাকে প্রক্রিয়া।
কিন্তু ইতিহাস বলে, সব পরাক্রমই সমাগমে শক্তি হারায়। অর্থাৎ পরাক্রম জন্ম দেয় পরিবর্তনের, বিনিময়ে পরিবর্তন দেয় বিলোপ। ওই যে, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। সেই দড়ির পাক পড়ছে কী এবার সাংহাইতে ! রাজা কি বুঝতে পারছেন, তার রাজ্যের বাইরেও সাম্রাজ্য থাকে, সেখানে রাশিয়া আছে, ভারত আছে, চিন আছে……
সে যাই হোক, অত কিছু জানলে আর রাজা হওয়া যায় না। তা জানবে বিদ্বদজনেরা। তার ফর্দ বানাবে মন্ত্রীকুল। তিনি রাজা, শুধু জয় করবেন বলে সিংহাসনে আসিন। ফলে জয়গান চাই। তারই বা অভাব কই ! বেসেন্ট, মিলার, নাভারো……। সেইসব বংশবদদের স্তুতিগান তাঁকে শক্তি দেয়। নার্ভক্রিয়ায় মলম দেয়। তিনি ভালো করেই জানেন, অন্যদের লেলিয়ে দিয়ে পেশীচর্চা করলে বাইসেপস ট্রাইসেপস সক্রিয় থাকে। কিন্তু সমাগম তা মানবে কেন ? তারা রোদ বৃষ্টি চায়, ঋতুর পরিবর্তন চায়।
ভুক্তভুগীরা ভাবেন, পশ্চিমে অস্ত যায় এটা সত্য, কিন্তু আকাশ পরিষ্কার হলে পূর্বে সূর্যোদয়, এটা তো মিথ্যে নয় !

Post Views: 130

Continue Reading

Previous: ‘ড্রাগন-হাতি একসঙ্গে নাচবে’, মোদীর সঙ্গে বৈঠক করে আনন্দিত শি জিনপিং
Next: দুর্গাপুজো নিম্নচাপে ভ্রূকুটি, বৃহস্পতিবার পর্যন্ত একটানা নিম্নচাপের পূর্বাভাস বঙ্গে

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.