Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আর্থিক ক্ষেত্রে পাকিস্তানের অস্বচ্ছতাকে কার্যত কটাক্ষ আমেরিকার, প্রতিরক্ষা নিয়েও বিশেষ পরামর্শ হোয়াইট হাউসের

আর্থিক ক্ষেত্রে পাকিস্তানের অস্বচ্ছতাকে কার্যত কটাক্ষ আমেরিকার, প্রতিরক্ষা নিয়েও বিশেষ পরামর্শ হোয়াইট হাউসের

Online Desk সেপ্টেম্বর 21, 2025
PAK.jpg

ওঙ্কার ডেস্ক : পাকিস্তানকে আর্থিক স্বচ্ছতা আনতে তিনটি বিশেষ পরামর্শ দিল আমেরিকা। ফি বছর বিভিন্ন দেশের আর্থিক ব্যবস্থাপনার একটি রিভিউ প্রকাশ করে থাকে আমেরিকার বিদেশ দফতর। ২০২৫-এর এই রিপোর্টে পাকিস্তানের উল্লেখ রয়েছে। যেখানে স্পষ্ট ভাবে তিনটি পরামর্শ দেওয়া হয়েছে।

এক, পাকিস্তান সরকারকে তাদের প্রস্তাবিত বাজেটের কথা নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের নাগরিকদের জানাতে হবে।
দুই, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-সহ পাকিস্তান সরকারের কোথায় কত টাকা ঋণ আছে, তার পুরো তথ্য প্রকাশ করতে হবে।
তিন, প্রতিরক্ষা, সামরিক খাত এবং গোয়েন্দা খাতে পাক সরকারের বাজেট দেশবাসীর নজরে থাকা উচিত।

বিভিন্ন দেশের সরকারি আর্থিক ব্যবস্থাপনার পর্যালোচনা করে প্রতি বছর আমেরিকার বিদেশ দফতর যে রিপোর্ট প্রকাশ করে তাতে এবার পাকিস্তান ছাড়া আরও ৬৮টি দেশের সম্পর্কে এই ধরনের পরামর্শ রয়েছে। গত শুক্রবারই এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। প্রতি দেশের জন্য পৃথক পৃথক পরামর্শ রয়েছে ওই রিপোর্টে। সারা বছর ধরে কোন দেশ কী ভাবে বাজেট নিয়ন্ত্রণ করেছে, কোন খাতে কত খরচ হয়েছে, জনসাধারণকে সে বিষয়ে কতটা অবগত রাখা হয়েছে, তার বিস্তারিত বিশ্লেষণ করে মার্কিন বিদেশ দফতর এই রিপোর্ট তৈরি করে। সেই সঙ্গে আর্থিক স্বচ্ছতার উন্নতি কী ভাবে করা যাবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

এই রিপোর্ট এমন এক সময় প্রকাশ পেল যখন সৌদি আরবের সঙ্গে ‘কৌশলগত এবং পারস্পরিক’ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান। যার শর্ত অনুযায়ী কোনও একটি দেশ যদি অন্য কোনও দেশের আগ্রাসনের শিকার হয়, তবে তা উভয় দেশের উপরেই আঘাত হিসাবে দেখা হবে এবং সেই অনুযায়ী উভয় দেশ পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবে। পাক প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে একে বড় পদক্ষেপ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ঠিক এমন এক সময় পাকিস্তান যে তাদের সামরিক খাতে প্রচুর পরিমাণে অর্থ বরাদ্দ করে, তা জনসাধরণের গোচরে আনার পরামর্শ দিল আমেরিকা। সেই সঙ্গে কোথায় কত ঋণ আছে সরকারের, সামরিক খাতে কত ব্যয় করা হচ্ছে, জনগণকে সেই সংক্রান্ত তথ্য বিস্তারিত ভাবে জানাতে বলা হয়েছে। এতে কি পাকিস্তানের অস্বস্তি বাড়ল ? এ বিষয়ে অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসলামাবাদ।

Post Views: 100

Continue Reading

Previous: পাকিস্তান–সৌদি প্রতিরক্ষা চুক্তির জেরে মধ্য এশিয়ায় পরমাণু উদ্বেগ, ইজরায়েল ও ভারতের চিন্তা বৃদ্ধি
Next: ছত্তীসগড়ে দুইটি এসইউভি থেকে প্রায় ৬.৬০ কোটি টাকার নগদ উদ্ধার, গ্রেফতার ৪

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.