Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারতের পণ্যে ২০ থেকে ২৫ শতাংশ হারে শুল্ক চাপাতে পারেন ট্রাম্প

ভারতের পণ্যে ২০ থেকে ২৫ শতাংশ হারে শুল্ক চাপাতে পারেন ট্রাম্প

Online Desk জুলাই 30, 2025
trump-modi.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি এখনও সম্পন্ন হয়নি। ভারতীয় পণ্যে কত শতাংশ শুল্ক চাপাবে ট্রাম্প প্রশাসন তা নিয়ে চলছে জল্পনা। সেই আবহে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, ভারতের উপর ২০ থেকে ২৫ শতাংশ হারে আমদানি শুল্ক ধার্য করা হতে পারে।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে আগামী ১ অগস্ট থেকে পাল্টা শুল্ক কার্যকর করছে ওয়াশিংটন। ইতিমধ্যে একাধিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে। তবে ভারতের সঙ্গে কোনও চুক্তি এখনও হয়নি। এই আবহে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ভারতের পণ্যের উপর ২০ থেকে ২৫ শতাংশ হারে শুল্ক চাপানো হবে কি না? এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমারও তাই মনে হয়। ডোনাল্ড ট্রাম্প এদিন বলেন, মার্কিন পণ্যে বিশ্বের যে সমস্ত দেশ শুল্ক চাপায়, সেই দেশগুলি অপেক্ষা ভারত বেশি পরিমাণে শুল্ক ধার্য করে। আর সে কারণেই ভারতের পণ্যে পাল্টা শুল্ক চাপানোর পরিকল্পনা রয়েছে তাঁর। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ‘ভারত ভাল বন্ধু হলেও তারা অন্য যে কোনও দেশের তুলনায় বেশি শুল্ক চাপাচ্ছে।’

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ১০ শতাংশ ন্যূনতম শুল্ক চাপানোর কথা জানিয়েছিলেন। সেই সময় বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি প্রসঙ্গে আলোচনা শুরু করে ট্রাম্প প্রশাসন। ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও ব্রিটেন-সহ কয়েকটি দেশের সঙ্গে চুক্তিও হয় সে সময়। তবে ভারত-সহ একাধিক দেশের সঙ্গে এখনও আলোচনা শেষ হয়নি। সূত্রের খবর, নির্ধারিত সময় অর্থাৎ ১ অগস্টের আগে কোনও বড় চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম।

Post Views: 310

Continue Reading

Previous: কাঁপছে কামচাটকা, সুনামির তাণ্ডবে বিপর্যস্ত উপকূল;  রাশিয়ায় দশকের শক্তিশালী ভূমিকম্প
Next: বেশ কয়েকবছর পর আবারও মহিষাসুরমর্দিনী রূপে পর্দায় আসছেন অভিনেত্রী পায়েল দে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.